উন্নত বিশ্বে শেফদের মর্যাদাশীল পেশা হিসেবে গন্য করা হয়: ঢাকায় আর্ন্তজাতিক শেফ উৎসবে নিউইয়র্কের খলিল বিরিয়ানীর কর্ণধার খলিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান ঢাকায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক শেফ উৎসবে বিশেষ বক্তা হিসেবে যোগ দিলেন। ২০ অক্টোবর ঢাকার শেরাটন হোটেলে শেফ ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই এর ঢাকাস্থ হাই কমিশনার হাজি হারিস বিন হাজি ওথম্যান। শেফ ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন নিউইয়র্কের খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান খলিলুর রহমান।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই ফেডারেশনের অন্যতম উপদেষ্টাও নিউইয়র্কের খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে খলিলুর রহমান তার দীর্ঘ পথ চলার ইতিবৃত্ত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখনও শেফরা সামাজিক পর্যাদা ও কর্মক্ষেত্রে অথনৈতিক নিশ্চয়তা পায় নি। অথচ উন্নত বিশ্বে শেফদের মর্যাদাশীল পেশা হিসেবে গন্য করা হয়। অনেক উচ্চ বেতনে শেফরা মাথা উচুঁ করে কাজ করছেন। এ পেশাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রেই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শেফ হিসেবে উচ্চ শিক্ষা প্রাপ্তির ‘কুলিনারি স্কুল ও কলেজ’। বাংলাদেশেও সরকারি উদ্যোগে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার।
আশার কথা হচ্ছে, বর্তমানে অনেক ইয়ং ছেলেমেয়েরা এ পেশার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। আগামীতে হসপিটালিটি ম্যানেজমেন্ট তথা শেফ পেশা অনেকদূর এগিয়ে যাবে। বর্হিবিশ্বে অনেক শেফ করপোরেট সিইওদের সমান পরিমান অর্থ আয় করেন। বাংলাদেশেও বাবা মা’রা একদিন ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো ছেলেমেয়েদের শেফ স্কুলে পাঠাবেন।
শেফ ফেডারেশন অব বাংলাদেশ এর সভাপতি শেফ জহির খানের সভাপতিত্বে এ উৎসবে প্রায় ৭শ শেফ অংশ নেন। অতিথি ছিলেন ৩ শতাধিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ বোরহান খান। উল্লেখ্য জহির খান সোনার গাঁ প্যানপ্যাসিফিক হোটেল ও বোরহান খান ঢাকাস্থ রেঁনেসা হোটেলে প্রধান শেফ। ২০ অক্টোবর দিনভর এ অনুষ্ঠানে নাচ গান, সেমিনার ও রকমারি সুস্বাদু খাবারের আয়োজন এবং পদক প্রদান করা হয়।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency