Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র নতুন কমিটির শপথ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: December 28, 2023 | 2:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০ ডিসেম্বর আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাব’র দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ২০২৪-২০২৫ সালের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
মঙ্গলবার সন্ধ্যায় নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মেঘনা ট্রাভেলস’র স্বত্ত্বাধিকারী মো: এম রহমান।
অভিষিক্তরা হলেন : সভাপতি কর্নফুলী ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ সভাপতি রহমানিয়া ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলস’র সত্ত্বাধিকারী মাসুদ মোরশেদ, কোষাধ্যক্ষ ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী সামসুদ্দিন বশির, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: এ কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাংকর ট্রাভেলসের সত্ত্বাধিকারী এএসএম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএস ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী শ্যামল তালুকদার। কার্যকরী সদস্য ডিজিটাল ট্রাভেল্স এস্টোরিয়া’র সত্ত্বাধিকারী নজরুল ইসলাম, জান্নাত ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মোহাম্মদ ফরহাদ উদ্দিন, এক্সপ্রেস এয়ার ট্রাভেল্স’র সত্ত্বাধিকারী মো: কে জামান (রঞ্জু) এবং বেলাল ট্রাভেল্ স্কাই ইন্ক’র সত্ত্বাধিকারী রূপক বড়–য়া।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত সদস্যরা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতি মোহাম্মদ সেলিম হারুন বলেন, আমাদের প্রথম কাজই হবে উন্নতমানের গ্রাহক সেবা নিশ্চিত করা। সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ বলেন, অ্যাটাবের সদস্যভূক্ত কোন ব্যবসায়ির বিরুদ্ধে টিকিট বিক্রিতে কোন অনিয়মের অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি রহমানিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ)।
উল্লেখ্য, ট্রাভেল এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব প্রতিষ্ঠা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ