Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

পর্যটক নিয়ে লন্ডন যাচ্ছে নিউইয়র্কের হাবিব রহমানের ‘বাংলা ট্যুর‘

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: January 19, 2024 | 1:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান ‘বাংলা ট্যুর‘একদল ট্যুরিস্ট নিয়ে লন্ডন যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারী রাত ১১ টায় ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটে লন্ডন হিথরো এয়ারপোর্টের উদ্দেশ্যে গ্রুপটি জেএফকে বিমান বন্দর ছেড়ে যাবে। খবর ইউএনএ’র।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, লন্ডন থাকাকালে তারা রক্তাক্ত ইতিহাসের নীরব স্বাক্ষী, হাজার বছরের পুরনো দুর্গ টাওয়ার অব লন্ডন, লন্ডনের সবচেয়ে সুন্দর চার্চ হিসেবে পরিচিত, গথিক স্থাপত্য শৈলিতে নির্মিত ওয়েস্টমিনিস্টার এ্যাবি, লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ারে অবস্থিত ন্যাশনাল গ্যালারি, বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত প্রতœতাত্বিক নিদর্শন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, সপ্তাশ্চর্যের অন্যতম রহস্যাবৃত স্টোনহেন্জ, লন্ডনের সিগনেচার পর্যটন স্থাপনার অন্যতম, আধুনিক লন্ডনের আইকন, বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল বা নাগরদোলা লন্ডন আাই, বৃটিশ পার্লামেন্ট হাউজ, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর অন্যতম, বৃটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস, লন্ডনের ল্যান্ডমার্ক আইকন বিগ বেন, ইংল্যান্ডের রানীর সরকারী বাসভবন উইন্ডসর ক্যাসেল, লন্ডনের অসাধারণ ল্যান্ডমার্ক বৃটিশ মিউজিয়াম, লন্ডন তথা পৃথিবীর অন্যতম সুন্দর পার্ক বলে পরিচিত হাইড পার্ক সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাসমূহ ঘুরে দেখবে। এছাড়াও গ্রুপটি পরিদর্শন করবে ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইংরেজ কবি ও নাট্যকার কবি উইলিয়াম শেক্সপিয়রের বাসভবন।
বরাবরের মতোই ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। গ্রুপটি ২৯ জানুয়ারী রাতে নিউইয়র্ক ফিরে আসবে।
উল্লেখ্য, নিউইয়র্কের একমাত্র বাংলাদেশী গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর বিশ্বের পাঁচটি মহাদেশের ১০০ টি শহরে নিয়মিত গাইডেড ট্যুর অপারেট করে থাকে। ভ্রমণে আগ্রহীরা (৩৪৭ ২৮০ ৭২৬৯) এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ