আহমদ জে সোহান ফাউন্ডেশন ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ’র অর্থায়নে বাংলাদেশের কুলাউড়ায় শীতবস্ত্র বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আহমদ জে সোহান ফাউন্ডেশন ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক’র অর্থায়নে বাংলাদেশের কুলাউড়া উপজেলাধীন বরমচাল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বরমচালের চা শ্রমিকসহ সাতটি গ্রামের হত দরিদ্র শীতার্ত বিপুল সংখ্যক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বরমচাল রফিনগর গ্রামের সোহান মন্জিলে শীতবস্ত্র বিতরণের সূচনালগ্নে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হযরত শাহজালাল জামে মসজিদের ইমাম মৌলানা নাইমুল ইসলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আহমদ জে সোহান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রবীন শিক্ষাবিদ মোঃ খুরশিদ উল্লাহ, রফিনগর জামে মসজিদের সভাপতি ছয়ফুজ্জামান চৌধুরী, বরমচাল ইউনিয়ন পরিষদের মেম্বার জলিল আহমদ ও রানু বেগম, হযরত শাহজালাল জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম ও কুলাউড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন।
শীতবস্ত্র বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক ও আহমদ জে সোহান ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ খালিক উদ্দিন, আহমদ সোহান সোনালী হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মোঃ সবুজ উদ্দিনসহ এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল