নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা-জুয়ানা’র বর্ণিল পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা-জুয়ানা’র আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন রকম এক পিঠা উৎসব। গত ১০ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ পিঠা উৎসব। এদিন সন্ধ্যে ৫টা থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র
উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার হরেক রকমের পিঠা ছাড়াও ছিল স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, পিঠালেখা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা। হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল প্রবাসী জুয়ানা’র মিলন মেলা। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় ঐতিহ্যবাহী বাঙালী সংস্কৃতির জয়গান। পিঠা উৎসবে শোভা পাচ্ছিল ভাপাপিঠা, পাটিসাপ্টা, তেলে পিঠা, চিতই পিঠা, চানার সন্দেষ, ঝাল পিঠা, মাংশের পিঠা, নারিকেল পুলি, নিমকি, ডালপুরি, আনারস পিঠা সহ নাম না জানা নানা রকমের পিঠা।
জুয়ানা’র সভাপতি তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ সোহেল ও সহ-সভাপতি জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় এই জাকজমকপূর্ণ পিঠা উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন জুয়ানা’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি সপ্তম ব্যাচ পরিসংখ্যানের মুজিবুর রহমান মুজিব, সপ্তম ব্যাচের মোহাম্মদ করিম, সপ্তম ব্যাচ ইতিহাসের শহীদুল্লাহ খান মানিক, অষ্টম ব্যাচ ফিজিক্সের মোজ্জাম্মেল হক দুলাল, অষ্টম ব্যাচ অর্থনীতির রানা রায়হান, নবম ব্যাচ পরিসংখ্যানের ফরিদ উদ্দিন, নবম ব্যাচ অর্থনীতির তোফাজ্জল হোসেন, নবম ব্যাচের আশুতোষ সাহা প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যাবসায়ী ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী দুলাল বেহুদু, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট কমিনিটি এক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী, রিয়্যাল স্টেট ব্যাবসায়ী আব্দুর রশিদ বাবু, এ আর মাহবুবুল হক প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, সমাজকর্মীসহ নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে অতিথিসহ নবাগত জুয়ানাদের বরণ করে নেয়া হয়।
অসংখ্য জাবিয়ান এলামনাই ও তাদের পরিবারের উপস্থিতিতে ইকরা পার্টি সেন্টারটি কানায় কানায় ভরে যায়। একপর্যায়ে উপচেপড়া ভিড় পার্টি সেন্টারের বাইরেও চলে যায়। আয়োজক ও তাদের বন্ধু-বান্ধবীদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান স্বাদ আর নানা রঙের এসব পিঠা সকলের জন্যে ছিল ফ্রী। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় এসব মজাদার বাঙালী পিঠা আর সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সেরা পিঠা সরবরাহকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এক মিনিটে পিঠার নাম লেখার প্রতিযোগিতায় হেলেন (জেইউ ৯) প্রথম, শাহানা রুহুল দ্বিতীয় ও ফ্লোরা করিম তৃতীয় হয়েছেন।
গানের আসর মাতিয়ে রাখেন নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোজী আজাদ এবং রাজু আহমেদ। কবিতা আবৃতি করেন অষ্টম ব্যাচের রানা রায়হান ও মোজাম্মেল হক দুলাল। এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা। অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক ফেইজে লাইভ সম্প্রচারিত হয়।
এক মিনিটে পিঠার নাম লেখার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বেহুদু, জুয়ানার সভাপতি তোফাজ্জল হোসেন তোফা, সাবেক সভাপতি রানা রায়হান ও মোজাম্মেল হক দুলাল।
জুয়ানা সভাপতি তোফাজ্জল হোসেন তোফা ও সাধারণ সম্পাদক আহমেদ সোহেল তাদের বক্তব্যে জুয়ানা পিঠা উৎসবে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তারা বলেন, বিভিন্ন জাবিয়ান পরিবারের পক্ষ থেকে সরবরাহকৃত প্রায় ২০-২৫ ধরণের পিঠার পাশাপাশি বিভিন্ন সুস্বাদু খাবারের প্রতিটি আইটেমই ছিল সত্যিই মুখরোচক। সকলের সার্বিক সহযোগিতা কামনা করে ভবিষ্যতেও এধরণের আরও অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে পিঠা সরবরাহকারীদের বিশেষ ধন্যবাদ জানান তারা।
উপস্থিত সকল জাবিয়ান ও তাদের পরিবারকে অনেক কষ্ট করে দূরদূরান্ত থেকে জুয়ানা প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য কার্যকরী ও পিঠা উৎসব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
বক্তারা বলেন, প্রবাসে পারস্পারিক বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল