Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আলবানি সিটি হলে ডায়াসপোরা ককাসের ঐতিহাসিক ক্ষণে ইংরেজি সাময়িকী ‘দ্য বে ওয়েভ’ এর যাত্রা শুরু : বঙ্গোপসাগরের ঢেউ মিলিত হয়েছে আটলান্টিকের সঙ্গে স্যার ড. আবু জাফর মাহমুদ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: February 22, 2024 | 3:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেছে নতুন ইংরেজি সাময়িকী ‘দ্য বে ওয়েভ’। বিশিষ্ট রাজনীতিক, গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমা-ার স্যার ড. আবু জাফর মাহমুদ পত্রিকাটি সম্পাদনা করছেন। ১৭ ফেব্রুয়ারি নিউইয়র্কের রাজধানী আলবানী সিটি হলে নিউইয়র্ক এসোসিয়েশন অফ ব্লাক পোয়েত্রো রিকান, হিস্প্যানিক এ- এশিয়ান লেজিসলেটিভ ইনক্ এর ৫৩ তম সম্মেলনে ডায়াসপোরা ককাসের ঐতিহাসিক ক্ষণে পত্রিকাটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট কংক্রেসম্যান জামাল বোম্যান, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট জুমানে উইলিয়ামস, আলবানীর কাউন্সিলম্যান পত্রিকার উপদেষ্টা সম্পাদক ওসু আনানে, নিউইয়র্ক সিটি মেয়রের কালচারাল অ্যাফেয়ার্সের কমিশনার লুরে কাম্বো, থাউজেন্টস শেডস অব উইমেন ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী ও পত্রিকার ড. ডিওর ফলসহ আফ্রিকার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেসময় বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশেনের নেতৃবৃন্দসহ নিউইয়র্কের বিভিন্ন শহরের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিউইয়র্ক এসোসিয়েশন অফ ব্লাক পোয়েত্রো রিকান, হিস্প্যানিক এ- এশিয়ান লেজিসলেটিভ ইনক্ সম্মেলনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথম একটি ইংরেজি সাময়িকপত্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
অনুষ্ঠানে দ্য বে ওয়েভ এর সম্পাদক ও প্রকাশক স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, আমরা সবাই এক একজন ‘বে ওয়েভ’। বঙ্গোপসাগর থেকে উৎসারিত ঢেউ। আমাদের সমাজ ও সংগ্রামের সকল কিছুই এই বে ওয়েভ। আমরা বঙ্গোপসাগরের ঢেউ এখন মিলিত হয়েছি আটলান্টিকের ঢেউয়ের সঙ্গে। দুই ঢেউয়ের সংযোগে এক অপরিসীম শক্তির উদ্ভব হয়েছে। এমরা এখানে সংখ্যালঘু নয়, আমরা আছি শক্তি ও ক্ষমতার উৎসের কাছাকাছি। আমরা সবসময় পরিবর্তনের পক্ষে। আমরা প্রচলিত ¯্রােতপ্রবাহে কখনো গা ভাসাই না, আমরা স্রোতের ভেতর নতুন ঢেউ সৃষ্টি করি।
তিনি বে ওয়েভ উদ্বোধনের শুভক্ষণে কথা উল্লেখ করে বলেন, এটি এক ঐতিহাসিক ক্ষণ। এই পরিবেশে আমি আজ এক অমিত শক্তির সন্ধান পেয়েছি। আলবানীর কাউন্সিলম্যান ওসু আনানে ও তার স্ত্রী আমাদেরকে যেভাবে সাদর সম্ভাষণ জানিয়েছেন, তা আমাদের জন্য এক বড় পাওয়া। তিনি বলেন, শিগগিরই আলবানীতে আমাদের বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের নতুন অফিস নিচ্ছি। কাউন্সিলম্যানের স্ত্রী এরই মধ্যে ওই অফিসের দায়িত্ব গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এটি আমাদের জন্য অনেক বড় এক পাওয়া।
তিনি বলেন, এই ডায়াসপোরা ককাসে আমাদের অংশগ্রহণের সবচর্য়ে বড় প্রাপ্তি ভালোবাসা ও মানবতার এক শক্তিশালী বন্ধন। বাংলাদেশি আমেরিকান আফ্রিকানদের যে অভূতপূর্ব এক মেলবন্ধন গড়ে উঠেছে। যেটি এক ঐতিহাসিক দৃষ্টান্ত। এখন আমরা এক বিশাল পরিবার।
তিনি বলেন, আজ সিটি হলে যে ঢেউ সৃষ্টি হলো, তা থেকে যাবে। এতদিন আমরা থাকবো না। কিন্তু এই ঢেউয়ের শক্তি অনুভব করতে পারবে প্রজন্ম থেকে প্রজন্ম। ঢেউয়ের পর ঢেউ উঠতে থাকবে। নতুন প্রজন্ম এই ঢেউ থেকেই প্রেরণা পাবেন। আফ্রিকান আমেরিকানদের সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠলো তাদের সঙ্গে নিয়েই হবে আমাদের আগামীর পথ পরিক্রমা।
অনুষ্ঠানে সেবা ও মানবতার পক্ষে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার ড. আবু জাফর মাহমুদকে প্রেসিডেন্ট জো বাইডেন সাক্ষরিত আজীবন সম্মাননা ২০২৪ ও স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও অনেকের মধ্যে বাংলাদেশি কমিউনিটির যারা প্রেসিডেন্টের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও অনুবাদক আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাশিম হাসনু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহবাব এইচ রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব এস এম ফেরদৌস, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলনা আব্দুস সাদিক, বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও অ্যালেগ্রা হোম কেয়ারের কর্মকর্তা সৈয়দ এম আলম এবং সাংবাদিক ও জয় বাংলাদেশ মিডিয়া ইনক্ এর সমন্বয়ক আদিত্য শাহীন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV