নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা উইনি গ্রিকোর বাড়িতে এফবিআইয়ের অভিযান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের শীর্ষ উপদেষ্টা উইনি গ্রিকোর মালিকানাধীন দুটি বাড়িতে হঠাৎ তল্লাশি অভিযান চালিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা সংস্থার সদস্যরা সিটির মেয়রের উপদেষ্টার মালিকানাধীন দুইটি বাড়িতে অভিযান শুরু করে। অভিযানটি কয়েক ঘণ্টা স্থায়ী হয়। উইনি গ্রিকো অ্যাডামসের প্রাক্তন তহবিল সংগ্রহকারী। বর্তমানে মেয়রের এশিয়ান বিষয়ক পরিচালক হিসাবে কাজ করছেন।

তল্লাশির বিষয়টি এফবিআইয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের সদস্যরা দুটি ব্রঙ্কস ঠিকানায় সকালে অভিযান চালিয়েছে। ঠিকানা দুইটি উইনি গ্রিকোর মালিকানাধীন।
গ্রিকোর প্রতিবেশীরা জানান, ফেডারেল এজেন্টরা সকাল ৬ টার দিকে একই ব্লকে অবস্থিত দুটি বাড়িতে অনুসন্ধান শুরু করে। তারা বেশ কয়েক ঘন্টা ধরে এলাকায় অবস্থান করে অনুসন্ধান পরিচালনা করেন।
সিটি হলের একজন মুখপাত্র বলেছেন, মিসেস গ্রেকো ২৯ ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক ছুটিতে রয়েছেন।
এদিকে ঠিক কী কারণে অভিযান পরিচালনা করা হয়েছে তা স্পষ্ট করেনি এফবিআই। তবে অ্যাডামস ও গ্রিকোর বিরুদ্ধে বিদেশী প্রভাবের অভিযোগসহ মেয়রের প্রচারণার রাজনৈতিক তহবিল সংগ্রহের বিষয়ে এফবিআই তদন্ত করছে। এই তদন্তের অংশ হিসেবে তল্লাশি অভিযান চালানো হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এই তদন্তের অংশ হিসাবে এফবিআই গত বছরের ২ নভেম্বর অ্যাডামসের প্রধান তহবিল সংগ্রহকারী ব্রায়ানা সাগস ও মেয়রের অফিসের আন্তর্জাতিক বিষয়ক প্রটোকল পরিচালক রানা আব্বাসেযর বাড়িতে অভিযান চালায়। চার দিন পরে মেয়র ম্যানহাটনে একটি অনুষ্ঠান থেকে থেকে বের হওয়ার সময় এফবিআই তার থেকে ফোন এবং একটি আইপ্যাড বাজেয়াপ্ত করে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল