নিউইয়র্কে বর্ষণমুখর দিনে জমজমাট পিঠা উৎসব
আশরাফুল হাবিব মিহির : বিরামহীন বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর যখন প্রায় ঝিমিয়ে পড়ছিলো, ঠিক সেই সময় কুইন্সের জ্যামাইকার স্টার কাবাব পার্টি হলে চলছিলো জমজমাট ‘ফাগুন ও পিঠা উৎসব’। গত ২ মার্চ শনিবার কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি’র উদ্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। রকমারি পিঠা পরিবেশনের পাশাপাশি গান-কবিতা ও পিলু পাসিং গেইম ছাড়াও ছিলো ভিন্ন কিছু আয়োজন। নারী-পুরুষের বাসন্তী পোশাকে পুরো অনুষ্ঠানে অন্যরকম আবহ সৃষ্টি করেছিলো। আয়োজনে লেখক-শিল্পী-সাংবাদিক সহ কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পঁচিশজন নারী পঁচিশ রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন, যা আগত সকল অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। রোশনা শাম্ স ললির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে পঁচিশ নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাল উপহার দেয়া হয়। উপস্থিত সকল নারীদেরকে নিয়ে পিলু পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে মিসেস সাবিরা, শিখা ও মিন্নি।
দ্বিতীয় পর্বে থাকে সঙ্গীত পরিবেশন ও ছড়া-কবিতা পাঠ। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ ও মাসুদ আহমেদ। শিশুশিল্পী আকা ও লেখা ছাড়াও ছড়া-কবিতা পাঠ করেন যথাক্রমে ছড়াকার সজল আশফাক, শাহীন ইবনে দিলওয়ার, শাম্ স চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দীন, আদিত্য শাহীন প্রমুখ। বৃষ্টির সাথে মিল রেখে দুপুরের খাবারে ভুনা খিচুড়ি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রতিবছর এমন আয়োজন করে থাকেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি