Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার গুণীব‍্যক্তিকে সম্মাননা প্রদান করলো ছড়াটে

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: June 13, 2024 | 12:08 AM

আশরাফুল হাবিব মিহির : নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে ছড়া সংগঠন ছড়াটে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে চার গুণীব‍্যক্তিকে সম্মাননার আয়োজন করে। নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৪’র উৎসবমুখর আবহের মধ্যেই এই সম্মাননা প্রদান করলো ছড়াটে।
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটন, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক সৈয়দ আল ফারুক, বিশিষ্ট কবি-ছড়াকার-শিশুসাহিত‍্যিক ওমর কায়সার এবং বিশিষ্ট কবি-ছড়াকার ও টিভি ব‍্যক্তিত্ব জিন্নাহ চৌধুরীকে এই সম্মাননা প্রদান করা হয়।
ছড়াটে-র কর্ণধার শাম্ স চৌধুরী রুশো-র পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে একুশে পদকপ্রাপ্ত লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অতপরঃ উত্তরীয় পরিয়ে দেন এবং সম্মাননা স্মারক হাতে তুলে দেন যথাক্রমে লেখক-সাংবাদিক নাজমুন নেসা পিয়ারি, ছড়াকার সজল আশফাক, ছড়াকার মানিক রহমান ও ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার।
সম্মাননা প্রাপ্ত প্রত‍্যেকে এমন মহতী উদ‍্যোগের জন‍্য ছড়াটে-কে ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ছড়াটের বহুমুখী গঠনমূলক কাজের প্রশংসা করেন। বইমেলার মতো বিশাল আয়োজনে সহযোগি সংগঠন হিসেবে ছড়াটে-র অন্তর্ভুক্তিকে বড় অর্জন বলে উল্লেখ করেন। বইমেলা উপলক্ষে ছড়াটে-র বিশেষ আয়োজন মনকাড়া দেয়ালিকারও ভূয়সী প্রশংসা করেন। সম্মাননা অনুষ্ঠানে ছড়াকার মৃদুল আহমদের চমৎকার সঙ্গীত পরিবেশনা বাড়তি মনোরঞ্জন দিয়েছি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ