Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র সেমিনার (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: March 3, 2025 | 11:57 PM

ইউএসএনিউজঅনলাইন ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করে।  সেমিনারের উদ্দেশ্য ছিল জনমনে ছড়ানো মিথ্যা আতঙ্ক দূর করে সঠিক আইনি পরামর্শ প্রদান করা। সেমিনারে যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটি সদস্যদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ)। প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক এবং গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ্ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন ইমিগ্রেশন অ্যাটর্নি মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কট স্ট্রং, এটর্নী মঈন চৌধুরী, লাগার্ডিয়া কমিউনিটি কলেজের অধ্যাপিকা ডঃ সাজ হাইডি, অ্যাডভোকেট সুনিয়া সুলতানা এবং মাইকেল প্রিন্সটনের সহকারী লোকমান হোসেন। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ এবং আয়োজক কমিটির সদস্য সচিব মফিজুল ইসলাম রুমী।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ) আগত অতিথি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, লাগার্ডিয়া কমিউনিটি কলেজের শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে উদ্দেশ্য করে স্বাগত বক্তব্য পেশ করেন। প্রশ্ন-উত্তর পর্বে সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ্ নেওয়াজ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর ফাউন্ডার প্রেসিডেন্ট শাহ্ শহিদুল হক (সাইদ), প্রাক্তন জেনারেল সেক্রেটারি আক্তার হোসেন, সাপ্তাহিক আজকালের বার্তা সম্পাদক অনিক রাজ, আই অন-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রিমন ইসলাম অংশগ্রহণ করেন।
শেষে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবহান, ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম বাদল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তোফায়েল আহমেদ, বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান, লায়নস আহসান হাবিব (সভাপতি ও সেমিনারের আহ্বায়ক), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, বিশিষ্ট আর্টিস্ট ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিজার, বরিশাল সমিতির নেতা আব্দুর রাজ্জাক এবং ইন্ডিয়ান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফরিদা আব্বাসী।
সেমিনারের মূল বক্তব্য প্রদানকালে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ-এর প্রধান উপদেষ্টা এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক বলেন, “আমাদের উদ্দেশ্য ও আদর্শ মানবকল্যাণ। আজকের সেমিনারের মাধ্যমে যদি মাত্র দু’জন বাঙালিও উপকৃত হন, সেটাই আমাদের সাফল্য। আমরা ইমিগ্রেশন বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদের সেবায় নিয়োজিত। যারা এখনো কোনো আইনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নন, তারা দেরি না করে আইনসম্মত উপায়ে নিজেদের অবস্থান বৈধ করুন।”

তিনি আরও বলেন, “কিছু ব্যক্তি, যারা প্রকৃত অর্থে আইনজীবী নন, বিশেষ করে ইমিগ্রেশন অ্যাটর্নি নন, তাদের কথায় কর্ণপাত না করে প্রকৃত অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিন। যেমন – মাইকেল প্রিন্সটন, এডওয়ার্ড স্কট, এবং অন্যান্য অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিগন। আমেরিকা ইমিগ্রেশন-বান্ধব দেশ। যদি কোনো বেআইনি কার্যক্রমে যুক্ত না হন, তবে আপনাকে এ দেশ থেকে বের করে দেওয়া সম্ভব নয়। তবে ভুল পরামর্শ গ্রহণের কারণে অনেকেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন, যা এড়ানো উচিত।”
সভাপতির সমাপনী বক্তব্যে শাহ শহীদুল হক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক, পরিচালক, এবং নিউজ ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলেন, “আমরা ইমিগ্রেশন আইনজীবী নই, তবে অভিজ্ঞতা সম্পন্ন ও সুনামধন্য প্রকৃত আইনজীবীদের নিয়ে কাজ করছি। আজকের সেমিনারের মূল উদ্দেশ্য হলো আপনাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া। বিভ্রান্ত না হয়ে, সমস্ত ভীতি দূর করে আমাদের পরামর্শ গ্রহণ করুন, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আপনাদের উপস্থিতির জন্য সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। আমরা আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো এবং সবসময় আপনাদের পাশে থাকবো। আমাদের সাথে যোগাযোগ ৩৪৭-৪৭৬-৯৪২৪”।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV