বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির পিকনিক ও সাধারণ সভা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির বাৎসরিক পিকনিক ও সাধারণ সভা ১৪ সেপ্টেম্বর ২০২়৫, রবিবার, ডেলোয়ার state এর পার্কে অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় যে তিনটি বাংলাদেশি সংগঠন গড়ে উঠেছিল, তার মধ্যে বৃহত্তর ফিলাডেলফিয়ার অন্যতম সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি বিশেষ স্থান দখল করে আছে।
পিকনিকে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনন্দময় সময় কাটিয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে নারী-পুরুষ ও শিশুদের জন্য ছিল ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা।
সবশেষে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া ধন্যবাদ জানান বিএডিভির কার্যনির্বাহী কমিটি, নিবেদিত স্বেচ্ছাসেবক, এবং পিকনিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী সবাইকে, যারা খেলাধুলা ও কার্যকলাপে অনেক আনন্দ উপভোগ করেছেন। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের উদারতা, সমর্থন এবং উদ্দীপনা সত্যিই দিনটিকে স্মরণীয় করে তুলেছে। সর্বশেষে, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion