Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় প্রেম’স কালেকশনস’র বর্ণিল উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: November 11, 2025 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে। নিউইয়র্কে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘প্রেম’স কালেকশনস’। গত শনিবার ১৬৮-৩১ হিলসাইড এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে স্টোরটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। একই সাথে যাত্রা শুরু করেছে বিউটি সেলুনও। যা গ্রাহকদের জন্য ফ্যাশন ও সৌন্দর্যের একাধিক পরিষেবা একসাথে প্রদান করবে।
স্টোরের উদ্যোক্তা প্রেম বাম্বানি ও ফাহাদ সোলাইমান জানান, প্রেম’স কালেকশনস যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ফ্যাশন রুচি ও ঐতিহ্যকে একত্রিত করে তুলে ধরবে। এখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি থাকবে জুয়েলারি, এক্সেসরিজ ও গিফট আইটেমের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়া বিউটি সেলুন-এ গ্রাহকরা পেয়ে যাবেন মানসম্মত চুল, ত্বক ও নখের যত্নের পরিষেবা।
উদ্যোক্তারা আরও জানান, মানসম্মত পণ্য ও বন্ধুসুলভ সেবার মাধ্যমে তারা প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনকে আস্থার ব্র্যান্ড হিসেবে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ফ্যাশন উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা স্টোর ও সেলুন পরিদর্শন করেন এবং প্রেম’স কালেকশনস’র সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ