Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: December 4, 2025 | 4:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুইন্স বাংলাদেশ সোসাইটি’র নতুন কমিটির অভিষেক। গত ২৬ নভেম্বর রাতে নিউইয়র্ক লাগোর্ডিয়া এয়াপোর্ট সংলগ্ন ডাবলট্রি বাই হিলটনের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কুইন্স বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি শামস উদ্দিনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম ও মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হকের পরিচালনায় অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, সিনিয়ার সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ঢাকা জেলা এসোসিয়েমনের সভাপতি ও গ্র্যান্ড স্পন্সর দুলাল বেহেদু, ফোবানার এক্সিকিউটিভ জয়েন্ট সেক্রেটারী শাহাব উদ্দিন সাগর, বৃহত্তর কুমিল্লা সোসাইটির নবনির্বাচিত সভাপতি ইউনুস সরকার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আয়োজক সংগঠনের উপদেষ্টা মুজিব আহমেদ জেন্টু, নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি জে মোল্লা সানি সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরপরই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুইন্স বাংলাদেশ সোসাইটির সদস্যরা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।
সংগঠনের ২০২৬-২০২৭ সালের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষিক্তরা হলেন : সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাসুদুল হক ছানু, সহ সভাপতি জে মোল্লা সানি, সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, প্রচার ও দপ্তর সম্পাদক জাবেদ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইসমত জাহান পলি, ক্রীড়া সম্পাদক কয়েস আহমেদ, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা হক, কার্যকরী সদস্য শামস উদ্দিন, আজিমুর রহমান বোরহান, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, আবুল ফজল লিটন, সৈয়দ এনায়েত আলী, তরিকুল ইসলাম বাদল এবং মো. নওশাদ হায়দার।
সভাপতি কাজী তোফায়েল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম শপথ নেয়ার পর তাদের শুভেচ্ছা বক্তব্যে কুইন্স বাংলাদেশ সোসাইটিকে এগিয়ে নিতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি কাজী তোফায়েল ইসলাম সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি সংগঠনের জন্য কবর ক্রয়ের জন্য তহবিল সংগ্রহ, বার্ষিক ইফতার, বার্ষিক বনভোজন, বাংলাদেশ গেমস আয়োজন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং ২০২৬ সালের ফোবানা কনভেনশন আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, কুইন্স বাংলাদেশ সোসাইটিকে সাথে নিয়েই তারা সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
সভায় বক্তারা নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে কুইন্স বাংলাদেশ সোসাইটিকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানান।
পরে সংগঠনের কর্মকর্তা তরিকুল ইসলাম বাদলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, মিমি আলাউদ্দিন ও রেশমী মির্জা। একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা। অনেকে শিল্পীদের সাথে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। শিল্পীদের অনবদ্য পরিবেশনা দর্শক-শ্রোতারা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ