Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২-২৫ মে, বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: January 6, 2026 | 5:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার পঁয়ত্রিশতম আসরের (২০২৬) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। গত ৩ জানুয়ারি মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এর আগে ২০১৯ সালেও তিনি সাফল্যের সঙ্গে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এবারের বইমেলা আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ার পর এক বার্তায় ড. নজরুল ইসলাম মুক্তধারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০২৬ সালের পঁয়ত্রিশতম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সুশৃঙ্খল, অন্তর্ভুক্তিমূলক ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করছি।
ড. নজরুল ইসলাম আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগে প্রধান উন্নয়ন গবেষক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, রাজনীতি ও পরিবেশ বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর বেশ কয়েকটি বই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।
অভিজ্ঞতা, গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক পরিসরের চিন্তাধারা নিয়ে ড. নজরুল ইসলামের নেতৃত্বে এবারের বইমেলা নতুন মাত্রা পাবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও সাহিত্যাঙ্গনের মানুষ। পঁয়ত্রিশতম আসরকে ঘিরে প্রবাসী লেখক ও পাঠকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ