Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

‘নিউইয়র্কে কবিতার ক্যারাভান’ : কবিকণ্ঠে স্বরচিত কবিতা ও কবিতা নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: January 17, 2026 | 12:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জুইশ সেন্টারে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হলো কবিকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ ও কবিতা নিয়ে আলোচনার চমৎকার এক অনুষ্ঠান ‘নিউইয়র্কে কবিতার ক্যারাভান’।


কবি তাপস গায়েন অনুষ্ঠানটির সফল সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সূচনা পর্বে তিনি শুরুতেই ভাষা আন্দোলনের শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। এক এক করে ডেকে নেওয়ার সময় প্রত্যেক কবির কাব্যকীর্তি এবং শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁদের অবদানের বিষয় তুলে ধরে কবিতা ও কাব্যকলা সম্পর্কে তাঁর ভাবনা, কেন তিনি কবিতা লেখেন, আগামী দিনের কবিতা নিয়ে কথা বলতে আমন্ত্রণ জানান এবং সেই সঙ্গে স্বরচিত কয়েকটি করে কবিতা পাঠ করার আহ্বান জানান।
কুমার চক্রবর্তী ধীমান প্রভূত পড়াশোনা করা কবি। তাঁর গদ্য সাহিত্যের ভাষা সমৃদ্ধ। কবিতায় তাঁর কণ্ঠস্বর একেবারেই ভিন্ন এবং গভীর। তাঁর কবিতা ও প্রবন্ধ—দুই-ই পাঠে আগ্রহ জাগিয়ে রাখে। প্রাবন্ধিক ও কবি রাজু আলাউদ্দিন একজন বিখ্যাত অনুবাদক। বিশেষত ল্যাটিন সাহিত্যে তাঁর অবাধ বিচরণ। মূল স্প্যানিশ ভাষা থেকে বাংলার পাঠকদের জন্য তিনি মূল্যবান সব কাজ করেছেন। তিনি অনুবাদের গুরুত্বসহ তুলনামূলক সাহিত্য বিষয়ে কথা বলেন। কবি সৌম্য দাশগুপ্ত কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সংগীতজ্ঞ। তাপস গায়েন তাঁকে দুই বাংলার সাহিত্যজগতের অ্যাম্বাসেডর হিসেবে অভিহিত করেন। দেশ-কালের সীমানা দ্বারা কবি ও কবিতাকে বেঁধে দেওয়া যায় না—সৌম্যও এমনটি উচ্চারণ করেন। স্বনামখ্যাত ছোটগল্প লেখক নাহার মনিকার কবিতাও তাঁর গদ্যের মতো সুন্দর ও পেলব, গভীর জীবনবোধসম্পন্ন। রাকীব হাসান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী। সেই সঙ্গে তিনি আপাদমস্তক কবি।
চৌধুরী সালাউদ্দিন আহমেদ বিখ্যাত লিটল ম্যাগ ‘রক্তবীজ’-এর সম্পাদক। কবি ও কবিতার প্রতি তাঁর প্রবল আসক্তি রয়েছে। তিনি সঞ্চালকের আহ্বানে তুলনামূলক সাহিত্য নিয়ে প্রবন্ধ পাঠ করেন। স্বরচিত চারটি কবিতা পাঠ করতে গিয়ে কবি, প্রাবন্ধিক ও সম্পাদক ফারুক ফয়সল কবিতাগুলোর পাঠের ফাঁকে রচনার পটভূমি এবং কবিতা আসলে কী, কে কবি, কেন কবি—সে বিষয়ে প্রাঞ্জল আলাপ করেন। রাকীব হাসান তাঁর শিল্পকর্ম ও কবিতার সমীকরণ করেন— “আমিও এক বাংলাদেশ। আমি যেখানে দাঁড়াই, সেখানে দাঁড়িয়ে যায় ১৯৫২, ১৯৭১, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। তাঁদের সম্মুখে দাঁড় করিয়েই আমার শিল্পযাত্রা শুরু হয়, হবে—কবিতা পড়ার এই প্রহরেও।”
তাপস গায়েন তাঁর ভিন্ন ভিন্ন কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতা পাঠ করেন। রাজু আলাউদ্দিন শ্রোতাদের প্রশ্নের জবাব দেন। তাপস গায়েন অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অনুষ্ঠানের সমাপ্তি হয়, কিন্তু নিশ্চিত জানি—এ অনুরণন তুলবে আগামী বেশ কিছুদিন।
উপস্থিত শ্রোতাদের মধ্যে বিশেষ করে ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. আবেদীন কাদের, প্রাবন্ধিক ও গবেষক আহমাদ মাযহার, কবি ও অধ্যাপক হোসাইন কবীর, শিশুসাহিত্যিক নসরৎ শাহ, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী রওশন হাসান, কবি ও অনুবাদক, আর্কিটেক্ট লায়লা ফারজানা, কবি শাহীন ইবনে দিলওয়ার, মোহাম্মাদ আলমগীর বাবুলসহ কবি ও কবিতাপ্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV