Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মানবতা বিরোধী অপরাধী হিসেবে যারা জেলে রয়েছে তাদের বিচার এ মেয়াদেই শেষ হবে : নিউইয়র্কে আইন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: June 15, 2012 | 11:27 AM

এনা, নিউইয়র্ক : বাংলাদেশের আইন , বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম নিউইয়র্কে এক সমাবেশে বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার এক পুত্র আরাফাত রহমান কোকোর সাজা হয়েছে, তারেক রহমানের বিচার চলছে। বিদেশে অর্থ পাচারের জন্যে তারও শাস্তি হবে। কেউই রেহাই পাবে না। আইনের শাসন এবং ন্যায় বিচারের স্বার্থেই বিচার চলছে।’ ‘২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রীসহ নেত্রীবৃন্দের উপর গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী ও উদ্যোক্তা ছিলেন তারেক রহমান। যাদেরকে দিয়ে ঐ হামলা চালানো হয় তারাই সব ফাঁস করে দিয়েছেন’-উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘একাত্তরের মানবতা বিরোধী অপরাধী হিসেবে যারা জেলে রয়েছে তাদের বিচার এ মেয়াদেই শেষ হবে-এ নিয়ে হতাশার কিছু নেই।’ তিনি বলেন, ‘এটি হচ্ছে চলমান প্রক্রিয়া, আস্তে আস্তে সকল অপরাধীকে বিচারে সোপর্দ করা হবে।’১৪ জুন রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আ’লীগের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় ৬ দফা দিবস উপলক্ষে। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী এবং পরিচালনা করেন সেক্রেটারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

আলোচনায় আরো অংশ নেন দক্ষিণ চট্টগ্রাম জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুসলেমউদ্দিন, যুক্তরাষ্ট্র আ’লীগের সহসভাপতি মাহবুবুর রহমান ও শামসুদ্দিন আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার এবং মহিলা সম্পাদিকা মুর্শেদা জামান, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসবাহ আহমদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গির হোসেন প্রমুখ।

সাংবাদিক সাগর-রুনি দম্পতি খুন এবং বিএনপি নেতা ইলিয়াস নিখোঁজ রহস্য উদঘাটনে সরকারের আচরণের খেসারত দিতে হবে সামনের নির্বাচনে-দলীয় কর্মীদের এমন আশংকার পরিপ্রেক্ষিতে আইন প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের অনৈক প্রথিতযশা সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। সাংবাদিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। তবে বর্তমান সরকার সকল অপরাধকেই সমান গুরুত্ব দিয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছে। প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল বলেন, ‘যে সমাজে অপরাধীদের বিচার হয় না, সেটি সভ্য সমাজের অংশ হতে পারে না। এজন্যেই একাত্তরের ঘাতকদের বিচার এচ্ছ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে। আন্তর্জাতিক মহলেরও সমর্থন রয়েছে এ বিচারে।’

তিনি উল্লেখ করেন, ‘বিএনপি-জামাত জোট আন্দাজ করতে পারেনি যে নিজামী, মুজাহিদ, সা.কা.চৌধুরীর মত লোকদের গ্রেফতার করা হবে। ওরা ভেবেছিল যে, অর্থের বিনিময়ে আন্তর্জাতিক লবিং চালিয়ে সকলকে ছাড়িয়ে নেবে। কিন্তু মানবতা বিরোধী অপরাধে লিপ্তদের পাশে কেউই দাঁড়ায়নি। অধিকন্তু আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের বিচার ব্যবস্থার পাশে দাঁড়িয়েছে।’ ‘আর এটি সম্ভব হয়েছে গত সাধারণ নির্বাচনে নতুন প্রজন্মের ব্যালট বিপ্লবে গঠিত মহাজোট সরকারের কারণে। বর্তমানে ৮৮% বাংলাদেশী একাত্তরের ঘাতকদের বিচার প্রত্যক্ষ করতে চান’-প্রতিমন্ত্রীর দাবি। তিনি আরো উল্লেখ করেন, ‘মীর কাশেম আলী, বিদেশে পলাতক মইনুদ্দিন, আশরাফুজ্জামানদের বিরুদ্ধেও তদন্ত চলছে। তাদেরকে বিচারে সোপর্দ করা হবে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘গত সাধারণ নির্বাচনে নতুন প্রজন্মের ব্যালট বিপ্লব না ঘটলে বাংলাদেশ আজ আফগানিস্তান এবং পাকিস্তানের ভাগ্য বরণ করতো। এমনকি বিন লাদেনকেও ঢাকায় আশ্রয় দেয়া হতো। তার আস্তানা হতো বাংলাদেশে। কারণ, বিশেষ একটি ভবনের নির্দেশে সে সময় বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করার যাবতীয় কৌশল অবলম্বন করা হয়।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV