Sunday, 13 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও স্মরণসভা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’ ফ্যাশন হাউসের গ্র্যান্ড ওপেনিং BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র‌্যালি নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’: প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ আটলান্টিক সিটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বের ৬৩ দেশে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশের কনস্যুলার সেবা Trump Administration Proposes Excluding Non-Citizens from Census 2030, Setting Up 14th Amendment Challenge নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মাষ্টমী উপলক্ষে পূজা কমিটির নানা আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও স্মরণসভা

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: September 12, 2026 | 2:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। হামলার ২৫তম বার্ষিকীতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডাইভারসিটি প্লাজায় জ্যাকসন হাইটস কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্মরণসভায় ৯/১১-এর ভয়াবহ হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে হামলার শিকার পরিবার, আহত ব্যক্তি এবং সেই সময় উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সাহসী মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

দোয়া পরিচালনা করেন মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কায়্যূম। মোনাজাতে ৯/১১-এর নিহতদের আত্মার মাগফিরাত এবং তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। পাশাপাশি শান্তি, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ রশিদ ও নারী নেত্রী নীরা রাব্বানী। বক্তারা ৯/১১-এর ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বিভাজন ও বিদ্বেষের পরিবর্তে ঐক্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ৯/১১ শুধু যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি বেদনাবিধুর অধ্যায় নয়; এটি বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও মানবিক সহাবস্থানের গুরুত্ব নতুন করে সামনে এনেছে। নিহতদের স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওই ঘটনার শিক্ষা পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ স্মরণ কর্মসূচিতে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। ২৫ বছর পরও ৯/১১-এর ক্ষত ও স্মৃতি যে মানুষের মনে গভীরভাবে জাগ্রত—স্মরণসভায় তারই প্রতিফলন দেখা যায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ