নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিয়ানীবাজার উপজেলা, পৌরসভার সুপাতলা গ্রামের বাসিন্দা এবং বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা প্রবীণ মুরব্বি আব্দুল খালিক (লালু)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন। তাঁর ছেলেদের মধ্যে রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক এবং আব্দুল কাদির লিপু বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সহসাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি।
শনিবার (৩১ অক্টোবর) লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে (Long Island Jewish Hospital) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করছিলেন।
আব্দুল খালিকের মৃত্যুতে বিয়ানীবাজার সমিতি এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাঁরা বলেন, আব্দুল খালিক (লালু) ছিলেন বিয়ানীবাজারের একজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে প্রবাসে বিয়ানীবাজারবাসী একজন সম্মানিত মুরব্বিকে হারাল।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ