Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: October 31, 2026 | 7:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার বিচার, বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা, নিপীড়ন, অপমান ও নির্যাতনের প্রতিবাদ এবং ঢাকা সেনানিবাসে মহান মুক্তিযুদ্ধের স্মরণে ‘শিখা অনির্বাণ’ পূনরায় প্রজ্জ্বলনের দাবিতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ’।

গত ৩০ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এবং সাধারণ সম্পাদক মো: মনজুর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন ও  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ (পূর্বাঞ্চল) যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিক,
বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, এ‍্যাড জাকির হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, সহ সভাপতি টি. মোল্লা, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম’৭১, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ, কৃষিবিদ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় (জেড. এ. জয়), সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ. মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রীনা আবেদীন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শক্তি দাসগুপ্ত প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াইয়ের মধ্য দিয়েই অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক।

সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায়। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের হত্যা, নির্যাতন ও অপমানের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘শিখা অনির্বাণ’-এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, ত্যাগ ও দেশপ্রেমের স্মারক এই শিখা। এটি শুধু সামরিক আত্মত্যাগের প্রতীক নয়, বরং স্বাধীনতা, মর্যাদা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য বাঙালি জাতির সংগ্রামেরও অবিস্মরণীয় স্মারক। তাই ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’-এর স্থায়ী পুনরুদ্ধার এবং সার্বক্ষণিক প্রজ্জ্বলন নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা কোনো প্রতিবন্ধকতা হলে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ’ আর্থিক অনুদান দিতে কিংবা তহবিল সংগ্রহে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শক্তিকে সঙ্গে নিয়ে নিউইয়র্কে আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বর্তমান বিএনপি সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ