নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -জহির উদ্দিন স্বপন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ৭ নভেম্বরকে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও রাজনৈতিক ধারাবাহিকতার উৎসবিন্দু হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ১৩ নভেম্বর শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে নতুন মাত্রা দিয়েছিল। এ দিনের ঐতিহাসিক তাৎপর্য বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ ও রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।
বক্তারা জাতীয় জীবনে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -জহির উদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধন: ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও বরখাস্তদের পুনর্বহালের দাবি
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: `শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রত্যাশা’
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক, জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু