Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ধূমপান ছাড়লে ‘উদ্বেগ কমে’ – দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রির গবেষণা

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: January 2, 2013 | 7:36 PM

ডেস্ক : ধূমপান মানসিক চাপ কমাতে সাহায্য করে- সাধারণ্যে এমন এক বিশ্বাস আছে অনেক দিন ধরেই। এবার গবেষকরা আরো এক কাঠি এগিয়ে দাবি করছেন, যারা সফলভাবে ধূমপান ছাড়তে পেরেছে, তারা আগের চেয়ে কম উদ্বেগে ভোগে। যুক্তরাজ্যভিত্তিক মনোচিকিৎসা সাময়িকী দ্য ব্রিটিশ জার্নাল অব সাইকিয়াট্রি সম্প্রতি ধূমপায়ীদের ওপর একটি গবেষণা চালায়। এনএইচএস নামের ক্লিনিকে চিকিৎসা নিতে আসা প্রায় ৫০০ ধূমপায়ীর ওপর চালানো গবেষণায় দেখা যায়, ধূমপান ছাড়ার ছয় মাস পর ৬৮ জনের উদ্বেগের মাত্রা ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমে গেছে। এনএইচএস যুক্তরাজ্যে ধূমপান ছাড়তে আগ্রহী লোকজনকে চিকিৎসাসহ অন্যান্য সহায়তা দিয়ে থাকে। তবে ধূমপান ছাড়ার এ ইতিবাচক প্রভাব সবার ওপর সমানভাবে পড়ে না। যারা অস্থির মেজাজের কিংবা যাদের উদ্বেগজনিত অস্থিরতা রয়েছে, তাদের ওপর এ প্রভাব অনেক বেশি কার্যকর। অন্যদিকে যারা নিছক আনন্দ পেতে ধূমপান করে, তাদের বেলায় এ প্রভাব অপেক্ষাকৃত কম। ধূমপান ছাড়ার সুফল সম্পর্কে নিশ্চিত করতে পারলেও ধূমপানের কারণে উদ্বেগ কী পরিমাণে বাড়ে গবেষকরা তা জানাতে পারেননি। তবে গবেষণায় দেখা যায়, ধূমপানে অস্থির মেজাজের লোকের উদ্বেগ যথেষ্ট পরিমাণে বেড়ে যায়। আর নিছক আনন্দ পেতে যারা ধূমপান করে, তাদের এটা একটা বদভ্যাসে পরিণত হয় এবং তাদের উদ্বেগের পরিবর্তন ঘটে না। গবেষকরা জানান, যারা ধূমপানের ওপর বেশি নির্ভরশীল, তারা ঘুম থেকে উঠেই সিগারেট ধরায় এবং নেশার চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়ে। এতে উদ্বেগও আরো বেড়ে যায়। ধূমপান ছাড়ার মধ্য দিয়ে তাদের এই দফায় দফায় উদ্বেগ দূর করা গেছে এবং উদ্বেগের মাত্রা অনেক কমে গেছে। ধূমপানবিরোধী সরকারি প্রচারাভিযানের অংশ হিসেবে এ গবেষণা পরিচালিত হয়। এতে অংশ নেন ক্যামব্রিজ ও অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয় এবং কিংস কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা আশা করছেন, নতুন বছরে অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। সূত্র : বিবিসি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV