Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

মোবাইল ফোনে আসছে উবন্টু

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: January 4, 2013 | 4:39 PM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনের জন্য এবার লিনাক্সভিত্তিক ‘উবন্টু’ অপারেটিং সিস্টেম তৈরি করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ক্যানোসিয়াল। শিগগিরই উবন্টু দিয়ে পিসির পাশাপাশি স্মার্টফোনও চালাতে পারবেন ব্যবহারকারীরা। বিবিসি জানায়, ক্যানোসিয়াল ঘোষণা দিয়েছে স্মার্টফোনের মাধ্যমে মোবাইল ফোনে কম্পিউটারের মতো কাজ করার উপযোগী অপারেটিং সিস্টেম তৈরি করছে তারা। উবন্টুর প্রতিষ্ঠাতা মার্ক শাটলওয়ার্থ জানিয়েছেন, এ বছরই বাজারে আসবে উবন্টুর অপারেটিং সিস্টেমে চালিত মোবাইল ডিভাইস। সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করা যাবে। এমনকি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে। স্যামসাং গ্যালাক্সি নেক্সাস ফোনে অ্যান্ড্রয়েডের বদলে উবন্টু চালানো যাবে। এছাড়া অন্যান্য স্মার্টফোন ডিভাইস প্রস্তুতকারীদের সঙ্গে উবন্টু অপারেটিং সিস্টেম প্রি-ইন্সটল্ড অবস্থায় বাজারজাত করার আলোচনা চলছে। শাটলওয়ার্থ জানান, বর্তমানে বিশ্বে উবন্টু অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি। লিনাক্স কার্নেলভিত্তিক অপারেটিং সিস্টেম উবন্টু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এইচটিএমএল ফাইভ দিয়ে চলে। সঙ্গে ভয়েস কমান্ড অপারেটিং সিস্টেম থাকায় ভয়েস কমান্ড ব্যবহার করেও চালানো যাবে অ্যাপস। শাটালওয়ার্থ আরও বলেন, আমরাই প্রথমবারের মতো কম্পিউটারের সম্পূর্ণ অপারেটিং সিস্টেম মোবাইলে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছি। এতে ফুল কনজিউমার পিসি প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করেন তিনি। সূত্র : বিডিনিউজ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV