Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ভিনসন পর্বত চূড়ায় প্রথম বাংলাদেশী ওয়াসফিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: January 6, 2013 | 3:54 PM

বাংলাদেশের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরিন অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় করেছেন। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের সবচেয়ে দুর্গম অঞ্চলের এ পর্বতে আরোহণ করলেন। ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এটি তার চতুর্থ পর্বতচূড়া জয়। ভিনসনের শীর্ষ চূড়া থেকে ওয়াসফিয়া স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার ‘বাংলাদেশ অন সেভেন সামিট’-এর মুখপাত্র করভী রাকসান্দকে গত ৫ই জানুয়ারি রাতে এ কথা জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত যে ক’টা পর্বত চূড়ায় তিনি আরোহন করেছেন তার মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন। এ কঠিন কাজটি তিনি করেছেন দেশের জন্য। যাতে আমরা নতুন আশা নিয়ে নতুন বছর শুরু করতে পারি যে, আমরা যদি আন্তরিকভাবে কাজ করি তাহলে সব কিছুই করা সম্ভব।’ ওয়াসফিয়াকে তার গৌরবময় অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘ওয়াসফিয়া বাংলাদেশী নারীদের দৃঢ় ও সাহসী মনোভাবকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। যেহেতু আমরা বিশ্বের সব নারীর জন্য সমমর্যাদা অর্জনের লক্ষ্যে কাজ করছি তাই ওয়াসফিয়া সবার কাছে অনুপ্রেরণার হয়ে থাকবেন।’ বছরের ৮ই নভেম্বর পতাকা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ওয়াসফিয়া ‘ভিনসন ম্যাসিফ’ পর্যন্ত অভিযানের সূচনা করেন। তিনি ২৯শে নভেম্বর কানাডায় পৌঁছান। সেখানে তিনি ৩০ বছর আগে প্রথম সেভেন সামিট জয়ী প্যাট্রিক মোরোর কাছ থেকে শীতল উষর জনহীন প্রান্তরে তিন সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ নেন এবং সে দেশের আবহাওয়ায় নিজেকে অভ্যস্ত করে তোলেন। সবশেষে তিনি ২৯শে ডিসেম্বর ২০১২ চিলি থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশে যাত্রা করেন। বাংলাদেশের নারী প্রগতির ৪০ বছর উদযাপন এবং অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের সাফল্য গাথাকে তুলে ধরতে ওয়াসফিয়া ৭ মহাদেশের ৭টি শীর্ষ পর্বতচূড়া জয়ের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন বলেন, ওয়াসফিয়ার এ সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের নারীরা ক্ষমতায়ন ও স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি ওয়াসফিয়ার আগামী অভিযানগুলোর সাফল্য কামনা করেন। ওয়াসফিয়ার এই ভিনসন অভিযানের যৌথভাবে পৃষ্ঠপোষকতা করে ব্র্যাক, বি-ক্যাশ লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। তিনি আগামী এক বছর ব্র্যাকের শুভেচ্ছা দূত হিসেবে নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করবেন। উল্লেখ্য, ভিনসন ম্যাসিফ কুমেরু অঞ্চল থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে এবং প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ ও ১৩ কিলোমিটার প্রস্থ। ভিনসন পর্বতের শীর্ষচূড়ার উচ্চতা ৪৮৯২ মিটার। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দীর্ঘ সময়ের সদস্য কার্ল ভিনসনের নামানুষারে এর নামকরণ করা হয়। বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ