Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাকে জাতিসংঘের ভাষা স্বীকৃতির প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: January 17, 2013 | 1:27 PM

বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির দাবিকে সমর্থন দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সে দেশের পার্লামেন্ট। নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ বিষয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। ‘আর্লি ডে মোশন’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে এ পর্যন্ত ১৫ জন এমপি সমর্থন জানিয়েছেন। হাউস অব কমন্সে বার্মিংহাম হল গ্রিনের এমপি লেবার পার্টির রজার গডসিফ প্রস্তাবটি উত্থাপন করেন। এতে বলা হয়, বাংলাকে জাতিসংঘের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্যে বসবাসরত যেসব বাংলাদেশি প্রচারাভিযান চালাচ্ছেন, কমন্স সভা তাঁদের অভিনন্দন জানাচ্ছে এবং সরকারের প্রতি এ প্রস্তাব সমর্থনের আহ্বান জানাচ্ছে। কমন্স সভার আর্লি ডে মোশন হচ্ছে এমপিদের দৃষ্টি আকর্ষণ অথবা সমর্থন প্রকাশের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন-প্রক্রিয়া। এ ধরনের প্রস্তাব নিয়ে খুব কম ক্ষেত্রেই বিতর্ক হয়ে থাকে। প্রস্তাবটির ওপর হাউস অব কমন্সে বিতর্ক হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। লেবার পার্টির আরও পাঁচজন এমপি এ প্রস্তাবের সহ-উদ্যোক্তা। তবে ক্ষমতাসীন জোটের বড় অংশীদার কনজারভেটিভ পার্টির কেউ এখন পর্যন্ত এর পক্ষে স্বাক্ষর করেননি।লন্ডন প্রতিনিধি/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ