Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য আফগান মেয়ের উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: January 28, 2013 | 7:00 PM

ডেস্ক: হাতে বোনা কার্পেটের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আফগানিস্তানের। এরই অংশ হিসেবে পরাক্রমশালী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য নিজ হাতে একটি ছোট কার্পেট বুনেছে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্রতম দেশটির ১৭ বছর বয়সী মেয়ে আয়শা রাশেখ। তার দেশের প্রতি ওবামার অবদানের জন্য তাকে বিশেষ উপহার হিসেবে এটি দিতে চায় সে। ব্যক্তিগতভাবে নিজ হাতে ছোট কার্পেটটি মার্কিন প্রেসিডেন্টের হস্তগত করতে চায় আয়শা। ভয়েস অব আমেরিকাকে সে বলেছে,ওবামার ছবি সম্বলিত কার্পেটটি বুনতে ৮ মাস লেগেছে তার। সে আশা করছে, নিজ হাতে ওবামার হাতে উপহারটি তুলে দিতে পারবে। নিজের বাসস্থান আফগানিস্তানের ঝাওজান প্রদেশের রাজধানী শিবারগানে বসে উপহারটি তৈরি করেছে সে। আয়শা বলেছে, কার্পেটটিতে ওবামার ছবি আঁকার উদ্দেশ্য হচ্ছে মার্কিন জনগণের প্রতি তাদের সহায়তা ও ত্যাগের জন্য নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আয়শা ১০ সদস্যের পরিবারের একজন উপার্জনকারী। সে বলেছে, আমার বাবাও একজন কার্পেট ব্যবসায়ী। পরিবারে ১০ সদস্য। সবাই কার্পেট বুনি। এর মাধ্যমে জীবিকা উপার্জন করি আমরা। আফগানিস্তানের ঐতিহ্যবাহী কার্পেটের বেশিরভাগই তৈরি হয় দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ ঝাওজানে। দিন দিন ওসব কার্পেটের সুনাম ও বাজার বৃদ্ধি পাচ্ছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ