এন্টার্কটিকার পেঙ্গুইন গণনা

এবিএম সাইফুল ইসলাম গাজী : এন্টার্কটিকা! বরফাবৃত এক মহাদেশ। যাকে বলা হয় পৃথিবী দক্ষিণ South Pole বা কুমেরু, যার আয়তন ১,৩৭,২৬,৯৪৭ বর্গকিলোমিটার। এর মাঝে মালভূমি ও পর্বতশৃঙ্গ দেখা যায়। এখানকার মাউন্ট ইরেবাস একটি সক্রিয় আগ্নেয়গিরি। বরফের নিচে বিশাল বিশাল হ্রদও আছে। গ্রীষ্মকালে এখানকার উপকূলীয় অঞ্চলে সিল, তিমি ও পেঙ্গুইনসহ বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। পৃথিবীর বুকে এই প্রথম গোটা একটা প্রজাতিকে শনাক্ত করা গেছে সুদূর মহাকাশ থেকে। এই প্রজাতিটির নাম হলো এন্টার্কটিকার পেঙ্গুইন। উপগ্রহ থেকে হাই রেজুলেশন ছবি বিশ্নেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, দক্ষিণ মেরুতে পেঙ্গুইনের সংখ্যা হবে প্রায় ৬০০০০০। তবে আগে যা ধারণা করা হয়েছিল, এই সংখ্যা তার দ্বিগুণ। এই গবেষণাটি করেছে ব্রিটিশ এন্টার্কটিক সার্ভে। মেরু অঞ্চলে বিশাল এলাকাজুড়ে সমুদ্রের ভাসমান বরফের উপরে উপনিবেশ করে থাকে এই পেঙ্গুইনরা। এই সার্ভের প্রধান পিটার প্যাট্টের বলেছেন, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে সারাবিশ্ব বিভিন্ন প্রজাতির প্রাণীর গতিবিধি ও তাদের সংখ্যা গণনা করা সম্ভব হবে। বিশেষ করে বড় আকারের তৃণভোজী প্রাণী। আশপাশের পরিবেশের তুলনায় যাদের গায়ের রং আলাদা করা সহজ, তাদের ক্ষেত্রে এই প্রযুক্তি বেশি প্রযোজ্য। পেঙ্গুইনের চলাফেরা গতিবিধির নিখুঁত হিসাব দিতে পারবে, মহাকাশে উপগ্রহ থেকে তোলা এসব অত্যাধুনিক প্রযুক্তির ছবি। এখানে একটানা ৬ মাস দিন ও ৬ মাস রাত। আর এই ৬ মাস দিনের সময়ই এখানে গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা কখনও কখনও হিমাঙ্কের উপরে উঠে। অন্য সময় ৬ মাস রাতে শীতকাল। এ সময় তাপমাত্রা সব সময়ই ০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে।আমার দেশ
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের