Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

টুথব্রাশ করার সঠিক নিয়ম

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: January 30, 2013 | 8:08 PM

ডা. তানজিনা হোসেন : সঠিক নিয়মে ও সঠিক সময়ে দাঁত ব্রাশ করতে না শেখার কারণে আপনার শিশু এবং আপনি নিজেও নিজের অজান্তে শিকার হন দাঁত ও মুখের নানা সমস্যায়। দাঁতের ক্যারিজ, সংক্রমণ, মাড়ির প্রদাহ বা জিনজিভাইটিস ইত্যাদি সমস্যা থেকে মুক্ত থাকা যায় মুখ ও দাঁত সঠিকভাবে পরিষ্কার রেখে। এর জন্য মেনে চলতে হবে টুথব্রাশ করার সঠিক নিয়মগুলো। অন্তত দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে। দিনে তিনবার হলে আরও ভালো। রাতে ঘুমানোর আগে ব্রাশ করা কোনোভাবেই ভুলবেন না। রাতে ব্রাশ করার পর আর কিছু খাবেন না। তাড়াহুড়া না করে সময় লাগিয়ে ব্রাশ করুন। শিশুদের দাঁত ব্রাশে খুব তাড়া থাকে। কমপক্ষে দুই মিনিট বা সম্ভব হলে তিন মিনিট ধরে ব্রাশ করতে হবে। মুখের ভেতরটা চারভাগে ভাগ করে নিয়ে প্রতি চতুর্থাংশ কমপক্ষে ৩০ সেকেন্ড ধরে ব্রাশ করুন। প্রতিটি দাঁত, মাড়ির ভেতরের অংশ, তালু ও জিহ্বার ওপরও ব্রাশ করুন। যথেষ্ট নরম আঁশের ব্রাশ ব্যবহার করা ভালো। ব্রাশের আকার হবে আপনার মুখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিশুদের বিভিন্ন বয়সে বিভিন্ন আকারের ব্রাশ লাগে। এটি লক্ষ রাখুন। প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর টুথব্রাশ পরিবর্তন করুন।ব্যবহারের পর ব্রাশটি যথাযথভাবে পরিষ্কার করে লম্বা করে কোনো পাত্রে দাঁড় করিয়ে রাখুন। টুথব্রাশে ঢাকনা ব্যবহার না করলে বা শুইয়ে রাখলে তাতে জীবাণু জমার সুযোগ থাকে। শুধু ব্রাশ করলে অনেক সময় দাঁতের ফাঁকে আটকে থাকা ময়লা বা খাদ্যকণা পরিষ্কার না-ও হতে পারে। এতে দাঁতে সংক্রমণ হওয়ার ভয় থেকেই যায়। তাই দাঁত ব্রাশ করার পর ডেন্টাল ফ্লস বা সুতা দিয়ে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করে নিন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ