Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

১০ বছর নারীর সঙ্গে কথা বলা নিষেধ

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: February 6, 2013 | 7:29 AM

অনলাইন ডেস্ক : যৌন হয়রানির দায়ে লন্ডনে এক ব্যক্তিকে ১০ বছরের জন্য অচেনা কোনো নারীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন আদালত। ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের কাম্বরিয়া কাউন্টির একটি আদালত এই রায় দেন। ডেভিড ডেলাহানটি নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি প্রকাশ্যে কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে পারবেন না। যদি তিনি কোনো অপরিচিত নারীকে শুধু ‘হ্যালো’ বলেন, তা হলে তাঁর পাঁচ বছরের বেশি সময় কারাভোগ করতে হবে। ‘দ্য সান’ পত্রিকার বরাত দিয়ে আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘দ্য সান’ পত্রিকার খবরের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ডেভিড বাসস্ট্যান্ডে দাঁড়ানো অপরিচিত এক নারীর (বয়স বিশের ঘরে) গালে চুমু খান এবং তাঁকে ‘সুদর্শনা’ বলেন। তিনি ওই নারীর কাছে নিজেকে সদ্য কারাভোগ করা ধর্ষক বলে পরিচয় দেন, যা ছিল মিথ্যা। এ ঘটনায় আদালত তাঁকে এ শাস্তি দেন। আদালত বলেন, ডেভিডের এ কাণ্ডে ওই তরুণী খুব বিরক্ত হন এবং ভয়ও পান। আদালত তাঁকে নয় মাসের স্থগিত দণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ১২০ ঘণ্টা সামাজিক কাজে নিয়োজিত থাকারও নির্দেশ দেন। তাঁর নাম যৌন অপরাধের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ