পাখিও না প্লেনও না
একজাতীয় সামুদ্রিক স্কুইড আকাশে ১০০ মিটারের বেশি উড়তে পারে। আর ওড়ার সময় এর গতি থাকে বিশ্বের দ্রুততম মানব বলে পরিচিত দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি। জাপানের গবেষকেরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের গবেষক জুন ইয়ামামোতো বলেন, প্রাণীটি তার ডানা মেলে আকাশে ভাসার সময় এর গতি থাকে প্রতি সেকেন্ডে ১১.২ মিটার। জ্যামাইকান দৌড়বিদ গত বছর লন্ডন অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন। ওই দৌড়ের সময় প্রতি সেকেন্ডে তাঁর গতি ছিল ১০.৩১ মিটার। গবেষক ইয়ামামোতো বলেন, ‘বিভিন্ন সময় গুজব ছিল যে স্কুইডকে উড়তে দেখা গেছে, অনেকে তা দেখেছে। ঘটনাটা যে প্রকৃতপক্ষেই সত্যি, তা আর আমরা প্রমাণ করতে পেরেছি।’ ইয়ামামোকো ও তাঁর সহযোগী গবেষকেরা ২০১১ সালের জুন মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে প্রায় ১০০টি স্কুইডের গতিবিধি পর্যবেক্ষণে রাখেন। তাদের জাহাজ এগোনোর সঙ্গে সঙ্গেই আট ইঞ্চি লম্বা প্রাণীগুলো বিশেষ প্রক্রিয়ায় পিচকারির মতো করে পানি ছুড়ে মারার মাধ্যমে নিজের দেহকে সমুদ্রের ওপর বাতাসে ভাসিয়ে ওড়া শুরু করে দেয়। পানি ছুড়ে মারার জন্য তারা তাদের দেহের চিমনির মতো অংশকে ব্যবহার করে থাকে। গবেষকেরা এ-সংক্রান্ত ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে, ২০টির বেশি স্কুইড পানির ওপরে পূর্ণাঙ্গভাবে ভাসছে। ছবিতে প্রাণীগুলোর প্রপালশন জেট থেকে পানির বিন্দু পড়ার দৃশ্য পরিষ্কারভাবেই দেখা যায়। গবেষক ইয়ামামোতো জানান, স্কুইডগুলো প্রায় তিন সেকেন্ড বাতাসে ভেসে বেড়ায় এবং তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটারের বেশি উচ্চতায় উঠে যায়। তাঁর বিশ্বাস, প্রাণীগুলো শিকারির আক্রমণ থেকে বাঁচতে এ পথ অবলম্বন করে। তবে ওই অবস্থাতেও প্রাণীগুলো অন্যান্য শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ইয়ামামোতো বলেন, ‘এই অনুসন্ধানের অর্থ এই যে, স্কুইডকে আর আমাদের কেবল পানিতে বসবাসকারী প্রাণী হিসেবে মনে করা ঠিক হবে না। এটা অতিশয়ভাবেই সম্ভব যে, প্রাণীগুলো সামুদ্রিক পাখির খাদ্যের একটা উৎসও।’ এএফপি।প্রথম আলো
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule