Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আঙুলের ইশারায় চলবে টিভি, কম্পিউটার

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: February 10, 2013 | 11:39 AM

আঙুলের ইশারায় টিভির চ্যানেল পরিবর্তন করা যায়সোফা বা বিছানায় বসে দূর থেকেই আঙুলের ইশারায় টিভি, কম্পিউটার এমনকি ট্যাবলেটের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইসরায়েলের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। ইসরায়েলের আইসাইট টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মোশন সেন্সিং টেকনোলজি বাজারে আনার ঘোষণা দিয়েছে। জেশ্চার বা অঙ্গভঙ্গি শনাক্ত করার এ প্রযুক্তি টেলিভিশন, কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত থাকলে ১০ মিটার দূরে ঘরের যেকোনো অবস্থান থেকেই টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করার মত নানা কাজ করা যাবে। রিমোট কন্ট্রোল যন্ত্রের বিকল্প ছাড়াও এ প্রযুক্তির সাহায্যে উইন্ডোজ কম্পিউটার ও ট্যাবলেটের অ্যাপ্লিকেশন চালানো যাবে। আইসাইট টেকনোলজিসের প্রধান নির্বাহী গিডন স্যামুয়েল জানিয়েছেন, আইসাইটের তৈরি ফিংগার টিপ ট্র্যাকিং বা আঙুলের ইশারা শনাক্তকারী প্রযুক্তিটির উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল। এখন এ প্রযুক্তিটির লাইসেন্স বিক্রি শুরু করছে আইসাইট। টিভি, কম্পিউটার, ট্যাবলেট নির্মাতা যেকোনো প্রতিষ্ঠান তাদের পণ্যের জন্য এ প্রযুক্তির লাইসেন্স কিনতে পারবে। আইসাইট কর্তৃপক্ষের ভাষ্য, তাঁদের আঙুলের ইশারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহারে নির্মিত পণ্য সাশ্রয়ী দামে মানুষের কাছে পৌঁছাতে পারবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ প্রযুক্তি মানুষের জীবনে আরও স্বাচ্ছন্দ্য আনবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ