Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

কত বড় হতে পারে জাহাজ : দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ ৫৯ মিটার, উচ্চতা ৭৩ মিটার!

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 20, 2013 | 3:07 PM

নির্মাতা প্রতিষ্ঠান মারসক লাইনের তৈরি একটি কনটেইনারবাহী জাহাজবিশ্বের কনটেইনারবাহী জাহাজের আকার বড় হচ্ছে। তবে কতটা বড় হচ্ছে, তার বিবরণ দিলে বিষয়টা বিস্ময়ের মনে হতে পারে। বলা হচ্ছে, এশিয়ায় যে পরিমাণ পণ্য উৎপাদিত হয় এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য ভোগ করা হয়, তার বড় একটা অংশ নির্মিতব্য ‘ট্রিপল ই’ জাহাজে আনা-নেওয়া করা সম্ভব হতে পারে। ট্রিপল ই জাহাজের নির্মাতাপ্রতিষ্ঠান ডেনমার্কের মারসক লাইন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আইভিন্ড কোল্ডিং জানান, প্রাথমিকভাবে ১০টি জাহাজ নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মধ্যে এর সব কটিই সাগরে ভাসানোর কথা। এর একটি আগামী জুনে সাগরে ভাসবে। জাহাজটির দৈর্ঘ্য ৪০০ মিটার, প্রস্থ ৫৯ মিটার, উচ্চতা ৭৩ মিটার। ট্রিপল ই জাহাজ তৈরি করতে ফ্রান্সের আইফেল টাওয়ারের প্রায় আট গুণ ইস্পাত ব্যবহার করা হয়েছে। আর জাহাজটি ২০ ফুটের (টিইইউ) ১৮ হাজার মালবাহী কনটেইনার ধারণ করতে পারবে। জাহাজের সেই কনটেইনারগুলোকে যদি নিউইয়র্কের টাইমস স্কয়ারে রাখা হয়, তাহলে তা সেখানকার বিলবোর্ড ও সড়কবাতির খুঁটি, এমনকি ভবনের চেয়েও উঁচু হয়ে যাবে। সহজ করে বলা যায়, জাহাজের ফাঁকা কনটেইনারগুলোর ভেতরে যে পরিমাণ জায়গা থাকবে, তাতে অনায়াসে ৩৬ হাজার গাড়ি রাখা যাবে। সত্তরের দশকেও ইউএলসিসি নামের ৪০০ মিটারের কনটেইনারবাহী জাহাজ নির্মাণ করা হয়েছিল। তবে সাগরে চলাচলের এক দশক পূর্ণ করার আগেই সেগুলো বিকল হয়ে যায়। অপেক্ষাকৃত ছোট কয়েকটি ইউএলসিসি এখনো চলাচল করছে।   ২৫ বছর আগে নির্মাণ করা হয় পোস্ট-পানামাম্যাক্স নামের কনটেইনারবাহী জাহাজ। সেটি ২০ ফুটের (টিইইউ) চার হাজার ৩০০ কনটেইনার বহন করতে পারত। গত নভেম্বরে সাগরে ভাসানো হয় মার্কো পলো নামের জাহাজ। এটি ১৬ হাজার ২০টি কনটেইনার বহনে সক্ষম। বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ