Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ছয় ঘণ্টার চেয়ে কম ঘুমালে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: February 26, 2013 | 1:37 AM

অনলাইন ডেস্ক : ছয় ঘণ্টার চেয়ে কম ঘুমালে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, কম ঘুমের কারণে শরীরের ভেতরে নানারকম অস্বাভাবিক কার্যক্রম ঘটতে পারে। কম ঘুমালে মানুষের শরীরের শত শত জিন পরিবর্তিত হয়ে যায়। আজ ২৬ ফেব্রুয়ারি বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, ছয় ঘণ্টার কম ঘুমালে মানুষের জিনগত পরিবর্তন ঘটে যা হার্টের অসুখ, ডায়াবেটিস, স্থূলতা ও স্মৃতিভ্রমের সঙ্গে সম্পর্কিত। কম ঘুমালে শরীরের কি ধরনের ক্ষতি হয় গবেষকেরা সে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক সপ্তার বেশি প্রতিদিন ১০ ঘণ্টার বেশি সময় ধরে ঘুমিয়েছেন এমন ২৬ জন লোকের রক্ত পরীক্ষা করেন। আর এক সপ্তায় প্রতিদিন ছয় ঘণ্টার কম ঘুমিয়েছেন এমন মানুষের রক্ত পরীক্ষা করেন। গবেষকেরা তুলনা করে দেখেন যাঁরা কম ঘুমিয়েছেন তাঁদের ৭০০ জিনে পরিবর্তন ঘটেছে। আর এ জিনগুলো মানুষের দেহশক্তির উত্স প্রোটিনের নির্দেশ বাহক। জিন হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক বা জীবের তথ্য সংরক্ষণকারী। গবেষক কলিন স্মিথ এ প্রসঙ্গে জানিয়েছেন, কম ঘুমালে মানুষের স্বাভাবিক দেহ-ঘড়ি ঠিকমতো কাজ করে না এবং এর ফলে জিনের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন ঘটে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ