পারিবারিক উপদেশ নয় শিশুদের পছন্দ ইন্টারনেট!
দাদা-দাদিসহ বয়োজ্যেষ্ঠদের উপদেশ উপেক্ষা করে শিশুরা এখন ইন্টারনেট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিচ্ছে। যুক্তরাজ্যের প্রচারমাধ্যম পর্যবেক্ষক সংস্থা অফকমের গবেষকেরা দেড় হাজার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও তাঁদের পরিবারের শিশুদের ওপর জরিপ চালিয়েছেন। শিশুরা ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার বা স্মার্টফোনে যেকোনো তথ্যের জন্য গুগল, উইকিপিডিয়া ও ইউটিউবের মতো ওয়েবসাইটে খোঁজ করে। গবেষণায় অংশগ্রহণকারী দাদা-দাদিদের চারজনের কেবল একজনের কাছে শিশুরা কাপড় ধোয়া, রান্না করা বা কাপড়ে বোতাম লাগানোর কৌশল জিজ্ঞেস করে। গবেষণায় অংশগ্রহণকারী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ৯৬ শতাংশই শৈশবে কোনো সমস্যায় পড়লে দাদা-দাদিকে প্রশ্ন করতেন। দুই-তৃতীয়াংশ ব্যক্তি মনে করেন, আধুনিক পারিবারিক জীবনে দাদা-দাদির ভূমিকা ক্রমে কমে আসছে। টেলিগ্রাফ।প্রথম আলোসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের