Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মনের কথাও বোঝা যাবে

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: March 1, 2013 | 5:17 PM

 ডেস্ক কোনোরকম যোগাযোগ স্থাপন না করেও পরস্পরের চিন্তা বা অনুভূতি বুঝে নেওয়াকে টেলিপ্যাথি বলা হয়। এর মাধ্যমে বলা, দেখা বা প্রচলিত ব্যবস্থায় তথ্য আদান-প্রদান ছাড়াই একে অন্যের মনের ভাব বোঝাতে সক্ষম হয়। বলা হয়, মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের আশ্চর্য এক যোগাযোগ প্রক্রিয়া টেলিপ্যাথি। এ ক্ষমতার ব্যাখ্যা এখনও বিজ্ঞান দিতে পারেনি। এটি মানুষের স্বেচ্ছাধীন ক্ষমতাও নয়। টেলিপ্যাথি বলে বাস্তবে কিছু আছে
কি-না, তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে এ রকম কিছু যে সত্যিই আছে, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এবার তার প্রমাণ পেয়েছেন। টেলিপ্যাথি ক্ষমতার অস্তিত্ব প্রমাণে বিজ্ঞানীরা দুটি ইঁদুরের ওপর গবেষণা চালান। এর একটি যুক্তরাষ্ট্রের ডারহামে, অন্যটি ব্রাজিলের নাটাল শহরে। বিজ্ঞানীরা এ দুটি ইঁদুরের মস্তিষ্কে মাইক্রোচিপ নামে দুটি যন্ত্র সংযুক্ত করেন। এরপর তাদের যৌথভাবে একটি ধাঁধার সমাধান করতে দেওয়া হয়। দেখা যায়, হাজার মাইল দূরে থেকেও ইঁদুর দুটি পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ধাঁধার সমাধান বের করতে সক্ষম হয়। বিজ্ঞানীরা বলছেন, ‘ব্রেইন টু ব্রেইন ইন্টারফেস’-এর এটিই প্রথম উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, একদিন হয়তো মানুষও এভাবে একে অন্যের ‘মন’ পড়তে বা বুঝতে সক্ষম হবে। প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের মিগুয়েল নিকোলেলিস বলেন, অনেকগুলো মনকে সংযুক্ত করে একটি ‘অর্গানিক কম্পিউটার’ বা ‘ব্রেইন নেট’ গঠনের প্রথম পদক্ষেপ এ পরীক্ষা। সায়েন্টিফিক রিপোর্টস নামে এক সাময়িকীতে এ গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। খবর :মেইল অনলাইন।সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ