ভাঙা হাড় জোড়া দেবে প্লাস্টিক!

ভাঙা হাড় জোড়া দিতে পারে নতুন ধরনের এক প্লাস্টিক। ম্যাশঅ্যাবল জানিয়েছে, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানীরা বানিয়েছেন তিন ধরনের প্লাস্টিকের এক মিশ্রণ, যা নিজে থেকে সেরে উঠতে অক্ষম ভাঙা হাড় জোড়া দিতে পারে। হাড়ের ভাঙা অংশের ওপর আবরণের মতো করে ব্যবহার করা হয় প্লাস্টিকের মিশ্রণটি। ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানী রিচার্ড ওরেফো বলেন, প্লাস্টিকের মিশ্রণটির গঠন অনেকটাই মৌচাকের মতো। জীবন্ত কোষগুলো এর ওপর যেমন অবস্থান নিতে পারে, তেমন রক্তকণিকাগুলো একে ভেদ করতে পারে। এর মধ্যেই গবেষণাগারে ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। নিজেই সেরে ওঠার সম্ভাবনা ছিল না, হাড়ের এমন ভাঙা অংশে প্লাস্টিকের আবরণটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। এরপর চার থেকে আট সপ্তাহের মধ্যে সেরে ওঠে ভাঙা হাড়গুলো। মানুষের ক্ষেত্রেও একই রকম কাজ করতে পারবে প্লাস্টিকের মিশ্রণটি। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত ব্যক্তিদের ভাঙা হাড় জোড়া দিতে এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন ওরেফো। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion