ব্যথাতেও সুখ!
ব্যথা সব সময় কষ্টকর নয়, কখনো কখনো সুখকরও হতে পারে। গবেষকেরা এমনটাই দাবি করছেন। তাঁরা বলছেন, ব্যথার অনুভূতি চরমে পৌঁছানোর পর একপর্যায়ে তা সুখের দিকে মোড় নেয়। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী সিরি লেংকনেস বলেন, মানুষ যখন তার যন্ত্রণার সর্বোচ্চ তীব্রতা সম্পর্কে নিশ্চিত থাকে, তখন সেই অনুভূতি কিছুটা হলেও কমে যায়। তবে তীব্রতম ব্যথার অনুভূতি এড়াতে পারলে বিপরীত অনুভূতিও অর্জন করা সম্ভব। লেংকনেস ও তাঁর সহকর্মীদের গবেষণা প্রতিবেদন পেইন সাময়িকীর চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, তীব্রতম যন্ত্রণায় পৌঁছানোর পর তা যদি আশঙ্কার চেয়ে কম অনুভূত হয়, তাহলে ব্যথার পরিবর্তে আনন্দের অনুভূতি জন্মে। ব্যথামুক্তির অনুভূতিটি এতটাই আরামপ্রদ মনে হয় যে সেটা উপভোগ্য হয়ে ওঠে। লাইভসায়েন্স।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion