কেমন করে রক্ষা করবেন মুখ ও দাঁতের সৌন্দর্য?
ডা. সিদ্ধার্থ মজুমদার : মুখের স্বাস্থ্যের বিষয়ে বাড়ছে সচেতনতা। আর তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ৬ মার্চ পালন করা হয় বিশ্ব ডেনটিস্ট ডে। এই দিনে আসুন জেনে নেওয়া যাক, কেমন করে রক্ষা করবেন মুখ ও দাঁতের সৌন্দর্য। নিয়মিত ব্রাশ করলেই কি দাঁত সুস্থ, সুন্দর রাখা যায়? দাঁত ব্রাশের সঙ্গে আছে আরও কিছু টুকিটাকি যত্ন। কোমল পানীয় নয়: কোমল পানীয় দাঁতে খুব সহজেই দাগ ফেলে দেয়। আর দাঁতের সুরক্ষা দেয় যে এনামেল, তারও ব্যাপক ক্ষতি সাধন করে। স্ট্র ব্যবহার: কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কিংবা কৃত্রিম জুসে থাকে সাইট্রিক ও ফসফরিক অ্যাসিড। এগুলো দ্রুত ক্ষয় করে এনামেল। স্ট্র ব্যবহারে ক্ষতি কিছুটা এড়ানো যায়। ভিটামিন সি: কমলা, লেবু, জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি বেশি খেলে ভালো থাকবে মাড়ি। বেশি করে আপেল আর গাজর: আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। খাবার শেষে একটি আপেল খেতে পারেন। গাজরেও আছে দাঁত পরিষ্কারের প্রাকৃতিক ক্ষমতা। সবুজ চা (গ্রিন টি): সবুজ চায়ে থাকে পলিফেনল, অ্যান্টি অক্সিডেন্ট। উপাদান দুটি দাঁতের গায়ে দন্তমল (প্ল্যাক) জমতে বাধা দেয়। এছাড়া গ্রিন টি মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়ক।প্রথম আলো
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule