বাতাসে ভাসবে ‘ব্যাট’ মাউস : সাধারণ কম্পিউটার মাউস ব্যবহারে হাতের স্নায়ুর ক্ষতি, কবজি ও আঙুলে ব্যথা হয়
অনলাইন ডেস্ক : বাতাসে ‘বাদুড়’ যেভাবে ভেসে থাকে সেভাবেই কম্পিউটারের সামনে বাতাসে ভেসে থাকবে মাউস। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের নকশাবিদ ভাদিম কিবারডিন অদ্ভুত ধরনের এ কম্পিউটার মাউস উদ্ভাবন করেছেন। বাতাসে ভেসে থাকার কারণে কিবারডিন এ মাউসের নাম রেখেছেন ‘ব্যাট’ মাউস বা বাদুড় মাউস। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, কিবারডিন ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান তারবিহীন কম্পিউটারের মাউসটির নকশা করেছে। এ প্রতিষ্ঠানটি তৈরি করেছেন রাশিয়ান বংশোদ্ভূত নকশাবিদ ভাদিম কিবারডিন। মাউসটির পাশাপাশি বিশেষ মাউস প্যাডের নকশাও করেছেন তিনি। মাউস ও মাউস প্যাডের সঙ্গে রয়েছে চৌম্বকক্ষেত্র যা মাউস প্যাডের ওপরে মাউসটিকে ভেসে থাকতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, সাধারণ কম্পিউটার মাউস ব্যবহারে হাতের স্নায়ুর ক্ষতি হয়। কবজি ও আঙুলে ব্যথা হয়। এছাড়াও দীর্ঘদিন মাউস ব্যবহারে কারপাল টানেল সিনড্রোম নামে হাত ও কবজিতে এক ধরনের সমস্যা দেখা দেয়। কিবারডিনের তৈরি ব্যাট মাউস বাতাসে সুবিধামতো ব্যবহার করা যাবে ফলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ভাদিম কিবারডিনের এ ‘ব্যাট’ বা বাদুড় মাউস। শিগগিরই সাদা ও কালো রঙে বাজারে আসবে বাতাসে ভেসে থাকার বৈশিষ্ট্যযুক্ত ব্যাট মাউস।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion