ফেসবুকের লাইক থেকে ব্যক্তিত্বের ধারণা
অনলাইন ডেস্ক : ফেসবুকে কোনো মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করলে লাইক বাটনে ক্লিক করেন ফেসবুক ব্যবহারকারী। আর এই ‘লাইক’ দেওয়ার বিষয়টিই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য যথেষ্ট। সম্প্রতি যুক্তরাজ্যের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফেসবুক লাইক বিশ্লেষণ করে ব্যক্তিত্ব নির্ণয় করার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি অনলাইনের। পিএনএএস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, ফেসবুকের লাইক দেওয়ার ধরন দেখে সঠিক ব্যক্তিত্ব নির্ণয় করা সম্ভব। জাতি, ধর্ম, রাজনীতিসহ ব্যক্তিগত নানা তথ্য ফেসবুকের লাইক দেওয়া দেখেই সঠিকভাবে ধারণা করা সম্ভব। ৫৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর মধ্যে গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, ফেসবুক লাইক থেকে ব্যক্তিত্বের ধরন জানা গেলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে সুবিধা হবে। তবে তাঁরা সতর্ক করে বলেন, ডিজিটাল প্রোফাইল ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি করছে। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিতে জোর দিতে পরামর্শ দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion