স্মার্ট মাউস ইগো!
অনলাইন ডেস্ক : ইতালি ও যুক্তরাজ্যের নকশাবিদেরা মিলে তৈরি করেছেন ‘ইগো!’ নামের একটি স্মার্ট কম্পিউটার মাউস। এ মাউসটি ব্লুটুথ সমর্থন করে এমন সব কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেটে ব্যবহার করা যাবে। মাউসটি ক্লাউড প্রযুক্তি সমর্থন করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাউসটির সাহায্যে তথ্য স্থানান্তরিত হয়ে যায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক খবরে জানিয়েছে, ‘লরা স্যাপিয়েনস’ নামের ইউরোপভিত্তিক প্রতিষ্ঠানটির নকশা করা ‘ইগো!’ মাউসটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কাজের সময় নানা তথ্য সংরক্ষণ করে রাখে। নকশাকারী প্রতিষ্ঠানটির দাবি, ইগো! মাউস স্মার্টফোনের মতো কাজ করতে পারে। ইগোতে স্মার্টফোনের মতো অ্যাকসেলোরোমিটার, জাইরোস্কোপ, টাচ সেন্সর ও ভিজিএ ক্যামেরা রয়েছে। মাউসটিতে রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম। ক্লাউডে তথ্য জমা রাখার সুবিধা ছাড়াও মাউসটির সঙ্গে সঙ্গে বিল্ট ইন মেমোরি রয়েছে। মাউসটি টেবিলের ওপর রেখে কাজ করা যায় এমনকি বাতাসে রিমোট কন্ট্রোলের মতো রেখেও কাজ করা যায়। মাউসটি চার্জ দেওয়ার জন্য রয়েছে মাইক্রো ইউএসবি কানেক্টর। চলতি বছরের শেষ নাগাদ ইগো! স্মার্ট মাউস বাজারে আসতে পারে।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion