Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

চীনা নেতাদের চুল কালো যে কারণে

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: March 13, 2013 | 7:46 PM

একটু দূর থেকে দেখে সবাইকে একই রকম মনে হয়বুড়িয়ে যেতে কেই-বা চান। চুল পাকা তো বুড়িয়ে যাওয়ারই লক্ষণ। তাই পাকা চুল কালো করে তারুণ্য ধরে রাখতে মানুষের চেষ্টায় কমতি নেই। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের চুল কালো করার রহস্য তাঁদের বুড়িয়ে যাওয়া আড়াল করা বা তারুণ্য ধরে রাখা নয়। এর পেছনে রয়েছে শুধুই ‘রাজনীতি’। কালো স্যুট, লাল টাই সঙ্গে বাহারি কালো চুল, চীনের ক্ষমতাসীনদের ঐক্যের প্রতীক। গেল সপ্তাহে অনুষ্ঠিত হলো পার্লামেন্টের বার্ষিক অধিবেশন। অধিবেশনে সমবেত হয়েছিলেন কমিউনিস্ট পার্টির অভিজাত নেতারা। সবার পরনেই ছিল এই একই পোশাক। জাতীয় সংগীতের সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ালেন সারিবদ্ধভাবে। সবার সামনে ছিল সাদা চায়ের কাপ ও প্রধানমন্ত্রীর ভাষণের একটি করে অনুলিপি। কিছুটা দূর থেকে তাকালে তাঁদের একজনকে অন্যজন থেকে আলাদা করা কঠিন। তবে গত বছরের নভেম্বরে দেখা যায় ভিন্ন দৃশ্য। পাঁচ বছর পর অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন সাবেক নেতা। সম্মেলনে প্রটোকল ভেঙে ধূসর হয়ে পড়া অনুজ্জ্বল চুল ও স্বাভাবিক বেশভূষায় যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি। টেলিভিশনে এই দৃশ্য দেখে ওয়েইবো নামের একজন টুইটারে লেখেন, ‘সম্মেলনের মঞ্চের দিক দেখুন। সবাই কেমন চুল কালো করেছে। দেখে মনে হচ্ছে, সবাই তরুণ।’ চীনা নেতাদের কালো চুলের প্রতি এই যে মোহ, তা দেশের আপামর জনগণকে প্রতিনিধিত্ব করে না। দীর্ঘদিন ধরে চুলের ফ্যাশন করার কাজ করেন হং হাইতিং। তাঁর কথায়, সাধারণ মানুষের মধ্যে চীনা নারীদের চুল কালো করায় আগ্রহ বেশি। আর অধিকাংশ সাধারণ পুরুষ চুল কালো করার চেয়ে টাক ঢাকার জন্যই বেশি উদ্বিগ্ন। হাইতিং বলেন, ‘আমি আমার নেতাকে সাদা চুলে দেখতে চাইব না। এটা তাঁকে বুড়ো দেখাবে। মনে হবে, তিনি শিগগির মরতে যাচ্ছেন। তাই চীনা নেতাদের চুল কালো করাটা ফ্যাশন নয়। এটি একটি রাজনৈতিক ইস্যু।’ ইউনিভার্সিটি অব নটিংহামের স্কুল অব কনটেমপোরারি চায়নিজ স্টাডিজের শিক্ষক বলেন, ‘একই পোশাক পরা, দেখতেও একই লাগা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখা— এসব সম্ভব হলে আপনি কিছুটা হলেও সুরক্ষা পাবেন।’ বিবিসি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ