টাইটানিকের বেহালা উদ্ধার
ডেস্ক : টাইটানিক জাহাজের বাদকদলের প্রধান ওয়ালেস হার্টলির বেহালার সন্ধান মিলেছে। সম্প্রতি যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারের একটি বাড়ির চিলেকোঠা থেকে বেহালাটি উদ্ধার করা হয়। হার্টলির (৩৪) বাগদত্তা মারিয়া রবিনসন বেহালাটি তাঁকে দিয়েছিলেন বাগদানের উপহার হিসেবে। ১৯১২ সালের ১৫ এপ্রিল যাত্রাপথে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিক ডুবে যাওয়ার সময়ও হার্টলি বেহালাটি বাজাচ্ছিলেন। জাহাজটি ডুবে গেলে প্রায় এক হাজার ৫০০ যাত্রীর সঙ্গে হার্টলিও প্রাণ হারান। এরপর ২০০৬ সাল পর্যন্ত বেহালাটির অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। যুক্তরাজ্যভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন বেহালাটি খুঁজে পেতে সাহায্য করে। প্রতিষ্ঠানটি জানায়, ওটাই যে টাইটানিকের বাদকদলে হার্টলির ব্যবহৃত বেহালা, এর পক্ষে প্রমাণ জোগাড় করতে তারা গত সাত বছর লেগে ছিল। তাদের গবেষণায় বেরিয়ে আসে, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে মারিয়া ওই বেহালাটি উদ্ধার করতে পেরেছিলেন। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে এক অপেশাদার শিল্পীর ছেলে তাঁর মায়ের চিলেকোঠার ঘরে বেহালাটি আবিষ্কার করেন বলে দাবি করেন। ধারণা করা হয়, ১৯৩৯ সালে মারিয়া মৃত্যুর সময় বেহালাটি ওই ব্যক্তির মাকে দিয়েছিলেন। অলড্রিজের মতে, এ বেহালাই টাইটানিকের এ যাবৎ পাওয়া নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, বেহালাটির মূল্য লাখের কোঠায় উঠবে। সূত্র : জিনিউজ।কালের কণ্ঠ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের