Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

সৌরজগতের বাইরে গ্যাস সমৃদ্ধ নতুন গ্রহের সন্ধান

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: March 18, 2013 | 11:20 AM

আমাদের পরিচিত সৌরজগতের বাইরে বৃহস্পতি গ্রহের মতো বিশালাকার গ্রহের সন্ধান পেয়েছেন জোতির্বিজ্ঞানীরা। এ গ্রহটি সম্পর্কে বেশকিছু তথ্য পাওয়ারও দাবি করেছেন তারা। বিজ্ঞানীরা এ গ্রহটির নাম দিয়েছেন এইচআর-৮৭৯৯। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডানলপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের কুইন কনোপ্যাকি ও একদল জোতির্বিজ্ঞানী এ খবর জানিয়েছেন। কনোপ্যাকি জানান, কেক-২ টেলিস্কোপ, ডেটা প্রসেসিং কৌশলসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে আমরা গ্রহটি পর্যবেক্ষণ করে নজিরবিহীন তথ্য পেয়েছি। বিশেষ করে গ্রহটির পরিবেশ সম্পর্কে জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের জোতির্বিজ্ঞান দলের প্রধান হিসেবে কনোপ্যাকি তার গবেষণাপত্র বিখ্যাত জার্নাল সায়েন্সে ২২ মার্চ প্রকাশ করবেন। জোতির্বিজ্ঞানীদের দলটি হাই রেজুলেশনে ধারণ করা ছবি বিশ্লেষণ করে গ্রহটির পরিবেশে বিভিন্ন রাসায়নিকের উপস্থিতি খুঁজে পেয়েছেন। তারা জানান, গ্রহটির মেঘাচ্ছন্ন পরিবেশের কথা, যেখানে রয়েছে কার্বন মনোক্সাইড ও জলীয়বাষ্প এবং ‘এ ধরনের আরও অনেক বেশিকিছু’। কনোপ্যাকির গবেষণাপত্রের সহকারী লেখক জানান, গ্রহটির পরিবেশে কার্বনের পরিমাণ ও অক্সিজেনের উপস্থিতির তুলনা করে এবং রাসায়নিক মিশ্রণের বিশ্লেষণ করে আমরা জানতে পারব, কীভাবে সম্পূর্ণ গ্রহটির ব্যবস্থাপনা গঠিত হয়েছে। বিজ্ঞানীরা জানান, এটি যেন একটি বিশাল গ্যাস দানব। কার্বন ও অক্সিজেনের পরিমাণ এবং মিশ্রণ হলো মহাবিশ্বের গ্রহগুলোর সৃষ্টি ও বিকাশের গুরুত্বপূর্ণ এক রহস্য। এইচআর-৮৭৯৯ গ্রহটি পৃথিবী থেকে ১৩০ আলোকবর্ষ দূরে। এর আগে বিজ্ঞানীরা এ গ্রহের অন্য তিন সঙ্গীকে খুঁজে পেয়েছিলেন। ওই তিনটি গ্রহই আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহটির চেয়েও তিন থেকে সাতগুণ বড়। এমনকি ওই গ্রহগুলোর কক্ষপথ আমাদের সৌরজগতের তুলনায় অনেক বেশি বড়। এ থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন দানবাকৃতির গ্রহের সৌরজগিট অনেক বেশি বড়।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ