১০ কোটি টাকায় প্রিন্সেস ডায়নার পোশাক

লন্ডনে প্রিন্সেস ডায়নার ব্যবহার করা ১০টি পোশাক নিলামে আট লাখ ৬২ হাজার ৮০০ পাউন্ডে (প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকায়) গতকাল বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া পোশাকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আইটেম ছিল ডায়না ও তার স্বামী প্রিন্স চার্লসের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নৈশভোজে পরা গাঢ় নীল মখমলের গাউনটি। নিলামে এর দাম উঠেছে ৩ কোটি ৬৩ লাখ ডলার। এই পোশাকটি পরেই ট্রাভোল্টার সঙ্গে তার চলচ্চিত্র স্যাটারডে নাইট ফেভারের ‘ইউ শুড বি ড্যান্সিং’ গানটির সঙ্গে নেচেছিলেন ডায়না। অকশনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কেরি টেইলরজানান, স্ত্রীকে চমক দেয়ার জন্য এক ব্রিটিশ ভদ্রলোক পোশাকটি কিনেছেন। নিলামে বিক্রি হওয়া অন্য পোশাকগুলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত ও ব্রাজিলে সরকারি সফরের সময় পরেছিলেন ডায়না। সূত্র : এএফপি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion