গল্প নয় সত্যি : রাত জাগা ভালো!
জরিপ বা গবেষণা বিষয়টাই এমন যে, মাঝে মাঝে এর ফলাফল যেমন মানুষের অনুমিত ধারণাকে সমর্থন করে তেমনি এর উল্টো পিঠে মানুষের চিরচেনা সত্যকে উল্টে দিতেও গবেষণা বা জরিপের তুলনা নেই। আর সাম্প্রতিক সময়ে মানুষের রাত জাগার অভ্যাস নিয়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইউনিভার্সিটি অব মাদ্রিদের একদল গবেষক। যেখানে যুগের পর যুগ ধরে বিশ্বের অধিকাংশ মানুষ ‘আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ’ অর্থাত্ তাড়াতাড়ি ঘুমাতে যাবার অভ্যাসকে সমর্থন করে আসছেন সেখানে মাদ্রিদের এই গবেষকরা রাতজাগা ব্যক্তিদেরই বেশি সফল বলে দাবি করেছেন। তাদের মতে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা রাতে দ্রুত ঘুমাতে যাওয়া তরুণদের চাইতে রাতজেগে কাজ করা তরুণরাই তুলনামূলক প্রখর বুদ্ধির অধিকারী এবং কর্মক্ষেত্রে এদের সফলতাও বেশি। প্রায় এক হাজার তরুণের উপর পরিচালিত এই গবেষণা জরিপের ফলাফল বিশে¬ষণ করে দেখা যায়, যারা রাতে অনেকটা সময় জেগে থেকে কাজ করেন তারা অধিক বুদ্ধিমান এবং এ বিষয়টি তাদের মর্যাদাপূর্ণ চাকরি পেতে বা বেশি উপার্জনেও ভূমিকা রাখে। গবেষণার অংশ হিসেবে তরুণদেরকে তাদের ঘুমের অভ্যাসের উপর ভিত্তি করে একদিকে যেমন তাদের বুদ্ধির পরীক্ষা দিতে হয় তেমনি বিশ্লে¬ষণ করা হয় তাদের শিক্ষাক্ষেত্রের ফলাফলও। এতে প্রতি চারজনের একজন তরুণ তাদের দ্রুত ঘুমাতে যাবার অভ্যাসের কথা জানান এবং শতকরা ৩২ ভাগ ছিলেন রাতে দেরি করে ঘুমানোর দলে। আর গবেষণায় অংশ নেওয়া অন্যরা এই দু’দলের কোনোটিতেই পড়েননি। পরবর্তী সময়ে ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, যারা রাত জাগেন তাদের বিশ্লে¬ষণ ক্ষমতা ও সাধারণ বুদ্ধিমত্তা বেশি হওয়ায় শিক্ষাক্ষেত্রে এরা যেমন ভালো করেন তেমনি সৃষ্টিশীল কাজে ভালো করার মাধ্যমে মর্যাদাপূর্ণ পেশাতেও জায়গা করে নেন। ইত্তেফাক
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion