শিশু কেন বিছানা ভেজায়?
ডা. মুনতাসীর মারুফ : প্রস্রাবের বেগ হলে শৌচাগারে যেতে হবে, এটি দুই থেকে চার বছর বয়সেই শিশুরা শিখে ফেলে। আবার অনেকেই দিনে ঠিকঠাক হলেও রাতে ঘুমের মাঝে বিছানা ভেজায়। বয়সের সঙ্গে এ সমস্যা দূর হয়। পাঁচ-ছয় বছর বয়সের পরও রাতে বিছানা ভেজালে এবং অনেক দিন পর হঠাৎ এ সমস্যা শুরু হলে গুরুত্ব দিতে হবে। প্রস্রাবে সংক্রমণ, ডায়াবেটিস, মৃগী রোগ প্রভৃতি শারীরিক কারণে শিশু বিছানা ভেজাতে পারে। এ ছাড়া মানসিক কারণেও শিশুদের এ প্রবণতা দেখা দেয়।
গবেষকদের মতে, যেসব শিশু রাতে বিছানা ভেজায়, অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো মানসিক দ্বন্দ্ব বা চাপে ভোগে, যা তারা প্রকাশ করতে পারছে না। স্কুলে ভর্তি, বাসা পরিবর্তন, মা-বাবার বিবাহ-বিচ্ছেদ বা মৃত্যু, নতুন ভাই বা বোনের জন্ম প্রভৃতি শিশুর জন্য দ্বন্দ্ব বা চাপের কারণ হতে পারে। একে ‘ইনিউরেসিস’ বলে।
এই শিশুরা বিছানা ভেজানোর কারণে নিজেও লজ্জা ও গ্লানি বোধ করে। বকুনি দিলে বা মারধর করলে তা আরও বাড়ে। তা না করে বরং কিছু বিষয়ে সচেতন হতে হবে। রাতে ঘুমের আগে বেশি পানি খাওয়ানো ঠিক হবে না এবং নিয়ম করে শৌচাগারে প্রস্রাব করাতে হবে।
প্রতি রাতে নির্দিষ্ট সময়ে বিছানা ভেজালে ওই সময়ে তাকে শৌচাগারে নিয়ে যেতে হবে। বিশেষ ধরনের অ্যালার্ম (ইনিউরেসিস অ্যালার্ম) ব্যবহার করা যায়। রাতে বিছানা না ভেজালে পরদিন তাকে প্রশংসা বা পুরস্কৃত করুন।
শিশুর মানসিক দ্বন্দ্ব বা চাপের ব্যাপারটি বোঝার জন্য খোলামেলা আলোচনা করুন। ডায়াবেটিস বা প্রস্রাবে সংক্রমণ সন্দেহ করলে পরীক্ষা করুন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion