Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

বৃটিশদের চাকরি বাঁচাতে অভিবাসন নিষিদ্ধের পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: March 29, 2013 | 5:33 PM

 ডেস্ক: বৃটেনের একদল প্রভাবশালী এমপি মনে করছেন দেশের উচ্চ বেকারত্বের চাপ মোকাবিলা করতে সরকারের এখন ইউরোপীয় উইনিয়নভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসন নিষিদ্ধ করা উচিত। বৃটেনের ডেইলি টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে সুষম অভিবাসনের ব্যাপারে ক্রসপার্টি গ্রুপের যুগ্ম চেয়ারম্যান, সাবেক লেবার দলের মন্ত্রী ফ্রাঙ্ক ফিল্ড, কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী নিকোলাস সোয়ামেস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য অভিবাসন বন্ধ করে ডেভিড ক্যামেরন এখন দেশের বেকারত্ব সমস্যার মোকাবিলা করতে পারেন। তারা মনে করছেন, এখনকার মতো বেকারত্বের পরিস্থিতি মোকাবিলা করতে এবং বিদেশী দক্ষ কর্মীদের সঙ্গে প্রতিযোগিতায় কম দক্ষ বৃটিশ কর্মীদের কাজের সুযোগ সৃষ্টি করতে সরকারের এখন একটু কঠোর হওয়া প্রয়োজন। বৃটেনের তরুণদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজনই এখন বেকারত্বে ভুগছে। প্রায় ১০ লাখ বেকারের মধ্যে বেশির ভাগের বয়সই ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এমপিরা বলছেন, অভিবাসন রোধে বেশকিছু উদ্যোগ নেয়া হলেও বৃটেনে উল্লেখযোগ্যভাবে অভিবাসীরা ঢুকে পড়ছে। তারা আরও বলেছেন, বুলগেরিয়া এবং রোমানিয়া থেকে আগামী বছর ৫০০০০ অভিবাসী বৃটেনে ঢুকে পড়বে। এর অর্থ হচ্ছে বিষয়টিকে আর হেলাফেলা করা যাবে না। সুষম অভিবাসনের ব্যাপারে ক্রসপার্টি গ্রুপের পরামর্শ বরাবরই সরকার অনুসরণ করে থাকে। এশিয়া, আফিকা এবং অন্য যে কোন স্থান থেকে অভিবাসনের ব্যাপারে তারা সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে। তবে সে সঙ্গে তারা এখন মনে করছেন ইউরোপের ব্যাপারেও তাদের এখন পদক্ষেপ নেয়ার সময় এসেছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV