Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিয়ানমারে ৫০ বছর পর ফের বেসরকারি সংবাদপত্র

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: April 1, 2013 | 2:11 PM

রাষ্ট্রীয় সংবাদপত্রের ৫০ বছরের একাধিপত্য শেষে মিয়ানমারে আবার বেসরকারি দৈনিক সংবাদপত্রের দিন শুরু হলো। এ পর্যন্ত ষোলটি সংবাদপত্র প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। সোমবার চারটি দৈনিক সংবাদপত্র প্রকাশের মধ্য দিয়ে ঐতিহাসিক এই নবযাত্রা শুরু হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কিছুদিন আগেও মিয়ানমারে সংবাদকর্মীদের বিশ্বের অন্যতম কঠোর বিধিনিষেধসম্পন্ন পরিবেশের মধ্যে কাজ করতে হতো। ১৯৬৪ সালের আগে মিয়ানমারে বার্মিজ, ইংরেজি, ভারতীয় ও চীনা ভাষায় দৈনিক সংবাদপত্র প্রকাশিত হতো। কিন্তু সামরিক জান্তা ওই বছর থেকে সব সংবাদপত্রের প্রকাশ জোর করে বন্ধ করে দেয়। এরপর থেকে সাংবাদিকদের ওপর গোয়েন্দা নজরদারি শুরু করা হয় এবং তাদের ফোনে আড়ি পাতা হয়। প্রায়ই তাদের ধরে নিয়ে নির্যাতন করা হতো, কাউকে কারাগারে আটকে রাখা হতো। আইনের আওতার বাইরে থাকা সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়। কিন্তু ২০১১ সালে সেনা সমর্থিত বেসামরিক থিয়েন সিয়েন সরকার ক্ষমতায় আসার পর শুরু হওয়া সংস্কারের পথ ধরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হতে থাকে। গত আগস্টে, সরকার সাংবাদিকদের জানায়, প্রকাশের আগে এখন থেকে আর তাদের কাজ রাষ্ট্রীয় সেন্সর বোর্ডে জমা দিতে হবে না। আর ১ এপ্রিল থেকে বেসরকারি উদ্যোগে সংবাদপত্র প্রকাশ করা যাবে, এটি গত ডিসেম্বরে ঘোষণা করা হয়। চাহিদা থাকলেও প্রথম দিন প্রকাশিতব্য দৈনিকগুলো অল্প কয়েক হাজার সংখ্যা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিবিসির রেঙ্গুন প্রতিনিধি। অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি চলতি মাসের শেষ দিক থেকে নিজেদের সংবাদপত্র প্রকাশ করা শুরু করবে।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ