Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

গার্ডিয়ানের প্রতিবেদন : কার্বন নিঃসরণ কমাতে রাজি এলডিসি

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: April 4, 2013 | 4:32 PM

 ডেস্ক : গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে রাজি স্বল্পোন্নত দেশগুলোর জোট এলডিসি (লিস্ট ডেভেলপড কান্ট্রিস)। এ-সংক্রান্ত তাদের উদ্যোগ জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘের আলোচনাকে গতিশীল করতে পারে। তবে বিষয়টি ফলপ্রসূ হওয়ার জন্য দরকার উন্নত দেশগুলোর দৃঢ় অঙ্গীকার। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান গত বুধবার এক প্রতিবেদনে জানায়, এলডিসিভুক্ত ৪৯ দেশ এত দিন বলে আসছিল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার প্রাথমিক দায়িত্ব শিল্পোন্নত দেশগুলোর। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড ঢেলেছে তারাই। তবে এলডিসি এখন অন্যদের মতো কার্বন নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা মেনে নিতে রাজি। তবে কবে, কোথায় আলোচনায় এলডিসিভুক্ত দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে রাজি হয়েছে সে ব্যাপারে পত্রিকাটি কিছু জানায়নি। বৈশ্বিক উষ্ণতার গতি ঠেকাতে কার্বন নিঃসরণ কমাতে হবে। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সব দেশের মধ্যে একটি সমঝোতার চেষ্টা চলছে বেশ কয়েক বছর। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের আলোচনাকে গতিশীল করতে পারে এলডিসির উদ্যোগ। কারণ, এ ব্যাপারে দর কষাকষির প্রশ্নে এলডিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ জোট।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV