Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ইতালির নির্বাচনে প্রথম বাংলাদেশী নারী প্রার্থী সীমা দাস চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: May 25, 2013 | 6:00 PM

 

ডেস্ক : ইতালির রাজধানী রোমে মিউনিসিপ্যাল নির্বাচনে বাংলাদেশী নারী সীমা দাস চৌধুরী অংশ নিচ্ছেন। কমিউনিস্ট দলের প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশী নারী ইতালির কোনো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। রোমের তরপিনাত্তারার পিসিআই হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফ্রানসেস্কো আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে সীমা দাস চৌধুরীর নাম ঘোষণা করেন। আজ ও আগামীকাল (২৬ ও ২৭ মে’ ২০১৩) অনুষ্ঠেয় মিউনিসিপ্যাল নির্বাচনে রোমের পুরাতন ৬ ও ৭নং ওয়ার্ড মিলিয়ে বর্তমান ৫নং ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেবেন সীমা। সংবাদ সম্মেলনে সীমা দাস চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জয়ী বা পরাজিত যাই হই না কেন, আমি অবশ্যই প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাব। তিনি আরও জানান, ইমিগ্রেশন সংক্রান্ত অধিকার, শিশুদের জন্মগত নাগরিক অধিকার, বাসস্থানসহ যেকোনো অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকবেন। আসন্ন এই নির্বাচনে ৫নং কমুনে ছাড়াও কমুনে দি রোমায় বসবাসকারী ইতালিয়ান এবং পাসপোর্টধারী প্রবাসীরা শুধু ভোট দিতে পারবেন। সূত্র : বাংলানিউজ/ইনকিলাব
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ